দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India vs Brazil

'রাতটা স্মরণীয় করে রাখার চেষ্টা করব', ব্রাজিল ম্যাচের আগে হুঙ্কার উইলিয়ামসের

এই মুহূর্তে শহর ভারত-ব্রাজিল ও ভারত-উরুগুয়ে ম্যাচের হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে। নতুন করে সেজে উঠছে যুবভারতী।
Subhajit Mandal
04:15 PM Sep 29, 2026 IST
এই মুহূর্তে শহর ভারত-ব্রাজিল ও ভারত-উরুগুয়ে ম্যাচের হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে। নতুন করে সেজে উঠছে যুবভারতী।
ফাইল ছবি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামাকে আটকে দিয়ে বেঙ্গালুরু থেকে কলকাতায় পা রাখল ভারতীয় ফুটবল দল। পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে রায়ান উইলিয়ামসের গোলে এগিয়েও গিয়েছিল ভারত। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। এবার কলকাতায় ৩ অক্টোবর ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নামতে চলেছে ভারত।

এই মুহূর্তে শহর ভারত-ব্রাজিল (India vs Brazil) ও ভারত-উরুগুয়ে ম্যাচের হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে। নতুন করে সেজে উঠছে যুবভারতী। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্তাদের পর্যবেক্ষণে মাঠের ঘাসের পরিচর্যা হচ্ছে। তৈরি হচ্ছে বিশাল দুটি ডাগ আউট। শহরে আনোয়ার আলিরা চলে আসায় উন্মাদনা বাড়ল অনেকটাই। ১ অক্টোবর আসবে ব্রাজিল ফুটবল দল। এদিন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার এনড্রিক বার্তা পাঠিয়েছেন ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। তিনি বলেন, "আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন ভারতে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে পরিচয় করব। সেই সুযোগ দ্রুত আসতে চলেছে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কয়েকদিন আগে বার্তা পাঠিয়েছিলেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি। ব্রাজিল ফুটবল দল মোট নব্বই জনেরও বেশি প্রতিনিধি নিয়ে কলকাতায় আসতে চলেছে। ভিনিসিয়াস জুনিয়রদের দেখার আগ্রহ বাড়ছে ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে।

পানামা ম্যাচে দারুণ খেলেছেন রায়ান উইলিয়ামস। গোল করে প্রতিপক্ষ কোচের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এদিন তিনি বলেন, এই ম্যাচ নিয়ে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, "সমর্থকদের আলাদা করে ব্রাজিল ম্যাচের গুরুত্ব বার্তা দিয়ে বোঝাতে হবে না। দলের প্রত্যেকেই জানে এই ম্যাচটা তাদের জীবনে কতটা বড় প্রাপ্তি। ব্রাজিলের মতো দলকে সবাই সামনে থেকে দেখতে পারবেন। আমরাও রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছি। নিজেদের এই ম্যাচে পরখ করতে পারব। আমরা এই ম্যাচটি খেলা নিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটা খুবই আনন্দের যে, ফুটবলপ্রেমীরা আমাদের সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নিতে পারবেন। রাতটা স্মরণীয় করে রাখতে আমরা চেষ্টা করব।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AIFFIndian Football Team
Advertisement
Tags :
AIFFIndian Football Team

নিয়মিত খবরে থাকতে ফলো করুন