দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India vs Brazil

ভিনিদের আগেই শহরে আসছেন নিরাপত্তারক্ষীরা, ব্রাজিল ম্যাচের দায়িত্বে বিশ্বকাপের রেফারি

ম্যাচ পরে হলেও অর্থাৎ ৬ অক্টোবর ভারতের বিরুদ্ধে উরুগুয়ের খেলা ঠিক থাকলেও, দিয়েগো ফোরলানরা কলকাতায় চলে আসছেন ব্রাজিলের আগেই, বুধবার রাতে।
Prasenjit Dutta
12:20 PM Sep 28, 2026 IST
ম্যাচ পরে হলেও অর্থাৎ ৬ অক্টোবর ভারতের বিরুদ্ধে উরুগুয়ের খেলা ঠিক থাকলেও, দিয়েগো ফোরলানরা কলকাতায় চলে আসছেন ব্রাজিলের আগেই, বুধবার রাতে।
ইলগিজ তান্তাশেভ। ফাইল ছবি।

পানামা ম্যাচে ভারতীয় দলের অসামান্য পারফরম্যান্সের পর ব্রাজিল আর উরুগুয়ে ম্যাচ নিয়ে জেগে উঠেছে কলকাতা। দুই বিশ্বকাপজয়ী দল ব্রাজিল আর উরুগুয়ের আগমনকে কেন্দ্র করে সেজে উঠছে মহানগরী।

কলকাতার বুকে ভারতীয় দলের প্রথম ম্যাচ ব্রাজিলের (India vs Brazil) বিরুদ্ধে। ভিনিসিয়াস জুনিয়ররা প্রাইভেট জেটে করে সোজা কলকাতা চলে আসবেন বৃহস্পতিবার সন্ধ্যায়। কিন্তু ম্যাচ পরে হলেও অর্থাৎ ৬ অক্টোবর ভারতের বিরুদ্ধে উরুগুয়ের খেলা ঠিক থাকলেও, দিয়েগো ফোরলানরা কলকাতায় চলে আসছেন ব্রাজিলের আগেই, বুধবার রাতে। ব্রাজিল দল যেরকম থাকবে বাইপাসের ধারে আইটিসি রয়্যালে। উরুগুয়ে থাকবে আলিপুরের তাজ বেঙ্গল হোটেলে। বিশ্বজয়ী এই দুই দলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য ভারতীয় দল কলকাতায় ঢুকে যাচ্ছে আজ সোমবার। রায়ান উইলিয়মসরা থাকবেন রাজারহাটের পাঁচতারা হোটেলে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ব্রাজিল দল বৃহস্পতিবার সন্ধ্যায় এলে কী হবে, একদিন আগেই তাদের নিরাপত্তারক্ষীরা চলে আসছেন কলকাতায়। পাঁচজন থেকে দশ জনের দল নিয়ে ব্রাজিলের জাতীয় দলের নিরাপত্তারক্ষীরা কলকাতায় আসছেন। একদিন আগেই হোটেলের স্টাফদের সঙ্গে আলোচনায় বসবেন ব্রাজিল দলের নিরাপত্তা নিয়ে। অস্ট্রেলিয়াতে বসেই ব্রাজিলের ফুটবলাররা বুঝতে পারছেন, কলকাতায় পা দেওয়া মাত্র, তাঁদের ঘিরে কতটা উন্মাদনা তৈরি হতে পারে। ব্রাজিল ফ্যানদের সেই উন্মাদনা ঘিরে ফুটবলাররা যাতে কোনওরকম অস্বস্তিতে না পড়েন, সেই কারণেই একদিন আগে নিরাপত্তরীক্ষা কলকাতায় এসে নিরাপত্তার পুরো ব্যবস্থা খতিয়ে দেখবেন।

সাংবাদিক সম্মেলনের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশাল হলঘর না থাকায়, ঠিক হয়েছে, ম্যাচের আগের দিন কোচ আন্সেলোত্তির প্রথামাফিক সাংবাদিক সম্মেলন হোটেলেই হবে।

সাংবাদিক সম্মেলনের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশাল হলঘর না থাকায়, ঠিক হয়েছে, ম্যাচের আগের দিন কোচ আন্সেলোত্তির প্রথামাফিক সাংবাদিক সম্মেলন হোটেলেই হবে। সেখান থেকেই পুরো দল বিকেলে প্র্যাকটিসের জন্য যাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচের আগের দিন মূল মাঠেই প্র্যাকটিস করবেন রাফিনহারা।

ব্রাজিল-উরুগুয়ের মতো বিশ্বজয়ী দলরা যেখানে খেলে, সেখানে ‘ভার’ সিস্টেম থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু ভারতীয় ফুটবলে এখনও ভার সিস্টেম চালু হয়নি বলে বিশ্বকাপ খেলানো রেফারি ভারত-ব্রাজিল ম্যাচে বাঁশি বাজাবেন। আপাতত যা জানা গিয়েছে, তাতে উজবেকিস্তানের রেফারি ইলগিজ তান্তাশেভ ভারত-ব্রাজিল ম্যাচে রেফারির দায়িত্ব সামলাবেন। এই আমেরিকা বিশ্বকাপেই তিন-তিনটি ম্যাচ খেলিয়েছেন এই উজবেকিস্তানের রেফারি। একটি স্কটল্যান্ড-মরক্কো। দ্বিতীয়টি আলজেরিয়া-অস্ট্রিয়া। তৃতীয় ম্যাচটি, গ্রুপ-১৬-র প্যারাগুয়ে-ফ্রান্স।

এদিকে, কলকাতায় আসার আগেই অস্ট্রেলিয়া থেকে সোশাল মিডিয়ার মাধ্যমে কলকাতার সমর্থকদের বার্তা দিতে শুরু করেছেন ব্রাজিলের কোচ-ফুটবলাররা। আগের দিন ডন কার্লো কলকাতায় ব্রাজিলের ফ্যানদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন। এদিন ডিফেন্ডার মার্কুইনহোস সোশাল মিডিয়াতে বার্তা দিয়ে বলেছেন, তাঁরা কলকাতায় আসছেন। খুব দ্রুতই সকলের সঙ্গে দেখা হবে। আশা করছেন, সকলের সমর্থন পাবেন।

কলকাতায় আসার আগেই অস্ট্রেলিয়া থেকে সোশাল মিডিয়ার মাধ্যমে কলকাতার সমর্থকদের বার্তা দিতে শুরু করেছেন ব্রাজিলের কোচ-ফুটবলাররা।

পানামা ম্যাচের পর ভারতীয় দলের ফুটবলাররা এখন ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য উত্তেজনায় ফুটছেন। ব্রাজিল স্বাভাবিকভাবেই অনেক শক্তিশালী দল। কিন্তু ভারতীয় ফুটবলাররা চাইছেন, এমন একটা লড়াই উপহার দিতে, যাতে বিশ্বফুটবলের কাছে ভারতীয় ফুটবলের সুনাম বাড়িয়ে তোলা যায়। এদিন বেঙ্গালুরুতে প্র্যাকটিসের পর অধিনায়ক, গোলকিপার গুরপ্রীত সিং বলেন, ‘‘পানামার বিরুদ্ধে অসাধারণ ফলাফলের কৃতিত্ব ফুটবলারদের পাশাপাশি কোচিং স্টাফদেরও।’’

এদিকে, ম্যাচের পর রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়ররা ম্যাচের পর কীভাবে নিজের নিজের ক্লাবে ফিরবেন, তা নিয়ে আলোচনা চলছে। রাফিনিয়া বার্সেলোনায় ফিরবেন। রাফিনিয়া ফিরবেন মাদিদ্রে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ক্লাবের সঙ্গে আলোচনা করে জানার চেষ্টা হচ্ছে, তারা ভিনিসিয়াস জুনিয়রদের ফেরার জন্য প্রাইভেট বিমানে পাঠাবেন, না কি কমার্শিয়াল বিমানেই স্পেনে পাঠানো হবে ভিনিসিয়াসদের। প্রাইভেট বিমানের ব্যবস্থা হলে ম্যাচ খেলে রাতেই স্পেনে ফিরে যাবেন লা লিগায় খেলা ফুটবলাররা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Brazil Football TeamIndia Football Team
Advertisement
Tags :
Brazil Football TeamIndia Football Team

নিয়মিত খবরে থাকতে ফলো করুন