দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
​Asian Games 2026

এশিয়াডে পদকহীন সিন্ধু-মনু, দুই সোনার মেয়ের হতাশার দিনে আশার আলো তিরন্দাজিতে

বক্সিংয়েও একাধিক পদকের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।
Subhajit Mandal
12:33 PM Sep 27, 2026 IST
বক্সিংয়েও একাধিক পদকের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।
ফাইল ছবি।

চলতি এশিয়ান গেমসের (​Asian Games 2026) শুরুটা মোটেই ভালো হয়নি ভারতের। একমাত্র শনিবার বাদ দিলে বাকি দিনগুলিকে চূড়ান্ত হতাশ করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। সেই তালিকায় যুক্ত হল রবিবার সকালটাও। দেশের সবচেয়ে সফল মহিলা শাটলার পিভি সিন্ধুর এশিয়াড স্বপ্ন শেষ হল পদকহীনভাবেই। গোটা ব্যাডমিন্টন টিমই এশিয়াড থেকে ফিরল শূন্য হাতে। একই রকমভাবে টিম ইন্ডিয়াকে হতাশ করলে আরেক সোনার মেয়ে মনু ভাকের।

রবিবার সকালে মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হয়েছিলেন চিনা শাটলার তথা অলিম্পিক চ্যাম্পিয়ন চেন উফেইয়ের। শুরুটা খারাপ করেননি ভারতীয় শাটলার। প্রথম সেট তিনিই জেতেন ২১-১১ ব্যবধানে। দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই ছিল। কিন্তু এবার চিনা চ্যাম্পিয়ন জিতলেন ২১-১৮ ব্যবধানে। শেষ সেটে সিন্ধু দাঁড়াতেই পারেননি। এবার একপেশে ভাবে ২১-১১ ব্যবধানে চিনা শাটলারের দখলে যায় সেট। সিন্ধুর হারের অর্থ এ বছর এশিয়াড থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে তাঁকে। গোটা ব্যাডমিন্টন দল এবার একটিও পদক আনতে পারল না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

একই রকম হতাশ করছেন ভারতের আরেক সোনার মেয়ে মনু ভাকেরও। নিজের প্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার পিস্তলে কোনও পদক জিততে পারেননি তিনি। আজ ট্র্যাপ কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডেও তিনি হতাশ করেছেন। আপাতত মনু রয়েছেন ১৬ নম্বরে। ২ ভারতীয় শ্যুটারও রয়েছেন তাঁর উপরে। ঈশা সিং আপাতত ১৬ নম্বরে। রাহি সার্নোবাত রয়েছেন ১৫ তম স্থানে। ভারতের ট্র্যাপ টিম এখন তৃতীয় স্থানে। সোমবার এই বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড। তাতে পারফরম্যান্সের উন্নতি করতে না পারলে ফাইনালে খেলা হবে না মনু ভাকেরের।

তবে দুই তারকার ব্যর্থতার দিনে উজ্জ্বল ভারতের তিরন্দাজি টিম। তিরন্দাজিতে ভারতের ৩ রিকার্ভ টিমই পদকের খুব কাছে। পুরুষ, মহিলা এবং মিক্সড রিকার্ভ টিম সেমিফাইনালে উঠে গিয়েছে। বক্সিংয়েও একাধিক পদকের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asian GamesManu BhakerPV Sindhu
Advertisement
Tags :
Asian GamesManu BhakerPV Sindhu

নিয়মিত খবরে থাকতে ফলো করুন