দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Asian Games 2026

এশিয়াড সেলিংয়ে রুপো থেকে স্কোয়াশে ব্রোঞ্জ, দ্বাদশ দিনের শেষে পদক তালিকায় কোথায় ভারত?  

বুধবার চারটে স্বর্ণপদক পেয়েছিল ভারত। তবে এশিয়ান গেমসের দ্বাদশ দিনে এল না কোনও সোনা।
Prasenjit Dutta
07:00 PM Oct 01, 2026 IST
বুধবার চারটে স্বর্ণপদক পেয়েছিল ভারত। তবে এশিয়ান গেমসের দ্বাদশ দিনে এল না কোনও সোনা।
বাঁদিকে মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কাল নোবেল। ডানদিকে নীতেশ সিওয়াচ। ছবি সংগৃহীত।

বুধবার চারটে স্বর্ণপদক পেয়েছিল ভারত। তবে এশিয়ান গেমসের (Asian Games 2026) দ্বাদশ দিনে এল না কোনও সোনা। সব মিলিয়ে বৃহস্পতিবার মোট পাঁচটি পদক পেল ভারত। পুরুষদের সেলিংয়ে স্কিফ বিভাগে রুপো জিতলেন মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কাল নোবেল। কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন গণেশ মণিরত্নম থিরুমুরু। কুস্তির গ্রেকো-রোমান ৯৭ কেজিতে রুপো পেলেন নীতেশ সিওয়াচ। এছাড়া পুরুষ ও মহিলা স্কোয়াশ দল ব্রোঞ্জ জিতেছে। 

দিনের শুরুতেই ইতিহাস গড়েছে সেপাক টাকরো দল। পুরুষদের কোয়াড্রান্টে ভিয়েতনামকে ২-০ হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। ফলে ওই ইভেন্টে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে। অন্যদিকে, আর্চারিতে চিকিথা রাও তানিপার্তি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার নুরিসা দিয়ান আশরিফার কাছে ১৪৩-১৪৪ ব্যবধানে হারেন। শুটিংয়ে অনিশ ভানওয়ালা ২৫ মিটার র‌্যাপিড পিস্তলের ফাইনালে উঠেও সপ্তম হন। টেনিসে কোয়ার্টার ফাইনালে চিনের উ ইবিংয়ের কাছে হারেন সুমিত নাগাল। পুরুষদের ভলিবলেও পাকিস্তানের কাছে ০-৩ হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তবে দলগত খেলায় সবচেয়ে বড় জয় আসে ক্রিকেট ও হকিতে। ক্রিকেটের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত। শনিবার সোনার লড়াইয়ে ভারতের সামনে পাকিস্তান। হকির সেমিতেও পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামী ৩ অক্টোবর সোনার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ চিন। অন্যদিকে, স্কোয়াশে মহিলা দল হংকংয়ের কাছে এবং পুরুষ দল মালয়েশিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট হয়েছে।

দিনের শেষটাও হল পদক দিয়ে। গ্রেকো-রোমান ৯৭ কেজির ফাইনালে জাপানের ইউরি নাকাজাতোর কাছে হারলেও রুপো জিতে নিলেন নীতেশ সিওয়াচ। ফলে দ্বাদশ দিনের শেষে ভারতের ঝুলিতে মোট ৬৪টি পদক। যদিও মনু-প্রিন্সের স্কিফের ফলাফল সরকারি ভাবে ঘোষণা হলে পদক সংখ্যা ৬৫ হয়ে যেতে পারে। দ্বাদশ দিনের শেষে ১০ সোনা, ২৩ রুপো, ৩১ ব্রোঞ্জ-সহ পদক তালিকায় আটে রয়েছে ভারত। ১৫৪ সোনা, ৭১ রুপো, ৬৩ ব্রোঞ্জ-সহ মোট ২৮৮টি পদক নিয়ে তালিকার মগডালে চিন। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asian Games
Advertisement
Tags :
Asian Games

নিয়মিত খবরে থাকতে ফলো করুন