দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Asian Games

৪৪ বছর পর হকিতে সোনা ভারতের মেয়েদের, ১৩তম দিনে স্বর্ণবৃষ্টিতে পদক তালিকায় বিরাট লাফ

চক দে ইন্ডিয়া! ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জায়গা নিশ্চিত করে নিল ভারতের মহিলা দল।
Arpan Das
06:05 PM Oct 02, 2026 IST
চক দে ইন্ডিয়া! ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জায়গা নিশ্চিত করে নিল ভারতের মহিলা দল।
ভারতীয় মহিলা হকি দল। ছবি: সোশাল মিডিয়া

চক দে ইন্ডিয়া! এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সোনা ভারতের মেয়েদের। ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে ৪৪ পর এশিয়াডে স্বর্ণপদক ছিনিয়ে নিল ভারত। ১০ মিনিটে গোল করেন লালরেমসিয়ামি। তবে পেনাল্টি বাঁচিয়ে নায়িকা গোলকিপার সবিতা পুনিয়া। এদিন সব মিলিয়ে ৬টি সোনা এল ভারতের ঝুলিতে। বিরাট লাফ দিয়ে ভারত উঠে এসেছে পঞ্চম স্থানে।

প্রথম কোয়ার্টারেই বাজিমাত করে যায় ভারতের 'অগ্নিকন্যারা'। একের পর এক পেনাল্টি কর্নারে চাপ বাড়ায় চিনের উপর। যার ফল পাওয়া গেল ২০ মিনিটে। লালরেমসিয়ামির গোলে এগিয়ে যায় ভারত। এরপরের কোয়ার্টারগুলোতে অবশ্য পালটা দেওয়ার চেষ্টা করে চিন। পেনাল্টি কর্নার থেকে বল পজেশন সবেতেই এগিয়ে ছিল। কিন্তু অসাধারণ খেলে ভারতীয় রক্ষণ। এর মধ্যে হাফটাইমের ঠিক আগে বাঁদিকে ঝাঁপিয়ে পেনাল্টি বাঁচান সবিতা। বলা যায়, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ১-০ গোলে জিতে ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জায়গা নিশ্চিত করে নিল ভারতের মহিলা দল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শেষবার ভারতীয় মহিলা দল এশিয়াডে সোনা জিতেছিল ১৯৮২ সালে। তারপর ১৯৯৮ ও ২০১৮ সালে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়। এদিন অবশ্য সেই আক্ষেপ ঘুচে গেল। বলা যায়, গোটা দিনটাই ছিল ভারতীয়দের। মাত্র আধঘণ্টায় তিনটে সোনা জিতে নেয়। প্রথমে সোনা পারভিন হুডার। চিনা প্রতিপক্ষকে হারিয়ে তিনি সোনা জিতে নিলেন মহিলাদের ৬৫ কেজি বিভাগে। তারপর অঙ্কুশ পাঙ্ঘাল। আগাগোড়া দাপট দেখিয়ে বক্সিংয়ের ৮০ কেজি বিভাগে সোনা জিতলেন। প্রথম কয়েক মিনিটে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে কিস্তিমাত করে কুস্তিতে সোনা পেলেন সুজিত কালকাল।

১৩তম দিনের শুরুতে প্রথম সোনাটা আসে তিরন্দাজদের হাত ধরে। আবহাওয়ার প্রতিকূলতা পেরিয়ে কুমকুম অনিল মোহত, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার দল সোনা জেতে। এই প্রথমবার রিকার্ভ তিরন্দাজিতে সোনা এল ভারতের ঘরে। এরপর ৭৫ কেজি বিভাগে সোনা জেতেন লভলিনা বরগোহাঁই। জন্মদিনে এশিয়াডে প্রথমবার সোনা জিতলেন অসমের বক্সার। এছাড়া এদিন ভারতের ঝুলিতে এসেছে দু'টো ব্রোঞ্জ ও দু'টো রুপো। সব মিলিয়ে ভারতের ঝুলিতে এখন ১৬টি সোনা, ২৫টি রুপো ও ৩৫টি ব্রোঞ্জ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asian Games
Advertisement
Tags :
Asian Games

নিয়মিত খবরে থাকতে ফলো করুন