দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Asian Games 2026

মহিলাদের পর তিরন্দাজির মিক্সড ইভেন্টেও সোনা, অলিম্পিকে জায়গা করে এশিয়াডে দাপট ভারতের

এই নিয়ে অষ্টম সোনা এল ভারতের ঝুলিতে।
Arpan Das
08:56 AM Sep 30, 2026 IST
এই নিয়ে অষ্টম সোনা এল ভারতের ঝুলিতে।
মিক্সড কমপাউন্ড ইভেন্টে সোনা সাহিল ও চিকিতার।

সাতসকালে লক্ষ্যভেদে জোড়া সোনা। প্রথমে তিরন্দাজিতে নজির গড়ে এশিয়ান গেমসে (Asian Games 2026) ভারতকে সোনা এনে দিলেন মহিলা দল। জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী, পৃথিকা প্রদীপ কমপাউন্ড আর্চারিতে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা ছিনিয়ে নিলেন। তারপর মিক্সড কমপাউন্ড ইভেন্টেও সোনা। দক্ষিণ কোরিয়ার জুটিকে শুটআউটে হারিয়ে সোনা আনলেন সাহিল যাদব ও চিকিতা। এর সঙ্গে ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিটও হাতে পেল ভারতীয় দল। এই নিয়ে অষ্টম সোনা এল ভারতের ঝুলিতে। 

এশিয়াডে তিরন্দাজি বরাবরই ভারতের দাপটের জায়গা। মিক্সড ইভেন্টে প্রতিযোগিতা শেষ হয় ১৫৭-১৫৭ ব্যবধানে। তারপর শুটআউটে মাথা ঠান্ডা রেখে বুলসআই মারে ভারতীয় জুটি। কিন্তু কোরিয়া ৯-র বেশি মারতে পারেনি। অন্যদিকে কমপাউন্ড আর্চারিতে মহিলাদের কাছে চ্যালেঞ্জ ছিল গতবারের সুনাম বজায় রাখার। গতবার দক্ষিণ কোরিয়ার আধিপত্য চূর্ণ করেছিল। এবার তাদের তৈরি সর্বোচ্চ স্কোরের নজিরও ছুঁয়ে ফেললেন জ্যোতি সুরেখারা। সেমিফাইনালে সেই কোরিয়ানদের ২৩৪-২৩৩ ব্যবধানে হারায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জাপানের ওকাজাকিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনাজয়ী কমপাউন্ড মহিলা আর্চারি দলের সদস্য জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী, পৃথিকা প্রদীপ। ছবি: এপি

প্রথম গেমে ৬০-৫৭ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। ৬০-এ ৬০-র পারফেক্ট স্কোর ছিল। ফাইনালে চিনের বিরুদ্ধেও যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই ছিল। দ্বিতীয় গেমে অবশ্য সামান্য ভুল হয়। তবে ভারত এগিয়ে ছিল ১১৮-১১৬ ব্যবধানে। তৃতীয় গেমে ব্যবধান ছিল ১৭৮-১৭৫। আর শেষ গেমেও পারফেক্ট ৬০। ইতিহাস গড়ে ভারত জেতে ২৩৮-২৩৪ ব্যবধানে। এর আগে একমাত্র দক্ষিণ কোরিয়াই এই স্কোর তুলতে পেরেছিল। সেই রেকর্ডে ভাগ বসাল ভারতের নারীশক্তি। উল্লেখ্য, গতবারও এই ইভেন্টে সোনা জিতেছিল ভারত।

এছাড়া সেমিফাইনালে হেরে গ্রেকো-রোমান কুস্তিতে ব্রোঞ্জের জন্য লড়বেন সুনীল কুমার। স্কোয়াশে মেডেল নিশ্চিত করেছে মহিলা দল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
ArcheryAsian Games
Advertisement
Tags :
ArcheryAsian Games

নিয়মিত খবরে থাকতে ফলো করুন