দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Asian Games

এশিয়াডে অব্যাহত লভলিনার দাপট, সোনা জিতলেন অসমের বক্সার

এশিয়ান গেমসে সোনাটা এতদিন অধরা ছিল। সেই খরা শুক্রবার সকালে কাটিয়ে ফেললে অসমের তারকা বক্সার।
Anwesha Adhikary
10:26 AM Oct 02, 2026 IST
এশিয়ান গেমসে সোনাটা এতদিন অধরা ছিল। সেই খরা শুক্রবার সকালে কাটিয়ে ফেললে অসমের তারকা বক্সার।
লভলিনা বরগোঁহাই। ফাইল ছবি।

ভারতীয় বক্সিংয়ের অন্যতম সেরা তারকা তিনি। একের পর এক টুর্নামেন্টে ভারতকে এনে দিয়েছেন ঝুড়ি ঝুড়ি পদক। কিন্তু এশিয়ান গেমসে সোনাটা এতদিন অধরা ছিল। সেই খরা শুক্রবার সকালে কাটিয়ে ফেললে অসমের তারকা বক্সার লভলিনা বরগোহাঁই। মহিলাদের ৭৫ কেজি ইভেন্টে আগাগোড়া দাপট ছিল তাঁর। ফাইনালেও চিনা প্রতিপক্ষকে মাটি ধরিয়ে দিলেন খুব সহজে। 

২০২০ অলিম্পিকে তৃতীয় ভারতীয় বক্সার হিসাবে পদক জেতেন লভলিনা। তারপর থেকেই ভারতীয় বক্সিংয়ের মুখ হয়ে ওঠেন অসমের এই কন্যা। কিন্তু এশিয়ান গেমসে এতদিন পর্যন্ত সোনা জিততে পারেননি। গতবার এশিয়াড থেকে ফিরতে হয়েছিল রুপো নিয়ে। এবারের প্রতিযোগিতার শুরু থেকেই লভলিনার দাপট ছিল। নিজের ২৯তম জন্মদিনের সকালে তিনি নামলেন এশিয়ান গেমসের ফাইনাল খেলতে। প্রতিপক্ষ চিনের জিয়ি বাও। সোনাজয়ের লড়াইয়ে প্রতিপক্ষকে একেবারে দাঁড়াতে দেননি লভলিনা। একের পর এক আগ্রাসী পাঞ্চে বাজিমাত করলেন। ভারতের ঘরে এল এশিয়াডের ১২তম সোনা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

১৩তম দিনের শুরু থেকেই এশিয়ান গেমসে সাফল্য পেয়েছে ভারত। প্রথম সোনাটা আসে তিরন্দাজদের হাত ধরে। মহিলাদের দলগত রিকার্ভ আর্চারিতে দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন। অলিম্পিকে ১০বার তারা সোনা জিতেছে। শুক্রবার সোনা জয়ের লক্ষ্যে সেই কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হয় ভারতকে। সঙ্গী প্রবল হাওয়া। যাবতীয় প্রতিকূলতা পেরিয়ে কুমকুম অনিল মোহত, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার দল সোনা জেতে। এই প্রথমবার রিকার্ভ তিরন্দাজিতে সোনা এল ভারতের ঘরে। সাফল্যের সেই ধারা বজায় রেখে মিক্সড রিকার্ভে রুপো জেতে ভারতীয় দল।

সেলিংয়ে মহিলাদের ডিঙিতে ব্রোঞ্জ জিতেছেন ভারতের নেত্রা কুমারন। মহিলা স্কিফ ইভেন্টেও ব্রোঞ্জ পদক এল ভারতের ঝুলিতে। বৃহস্পতিবার এই ইভেন্টে ভারত চতুর্থ হয়েছিল। কিন্তু প্রতিযোগিতা শেষে চিনকে ডিসকোয়ালিফাই হয়ে যায়। ফলে হর্ষিতা তোমার এবং শীতল ভার্মা পেলেন পদক। আপাতত পদক তালিকায় ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। ১২টি সোনা-সহ ৭০টি পদক এসেছে ভারতের ঝুলিতে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asian GamesLovlina Borgohain
Advertisement
Tags :
Asian GamesLovlina Borgohain

নিয়মিত খবরে থাকতে ফলো করুন