দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Sania Mirza

টেনিস অ্যাকাডেমির জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা! শিলান্যাসে আজহার, তুঙ্গে বিতর্ক

টেনিসের কেনা জমিতে মসজিদ কোন যুক্তিতে গড়ছেন? প্রশ্ন নেটিজেনদের।
Subhajit Mandal
09:48 AM Oct 28, 2026 IST
টেনিসের কেনা জমিতে মসজিদ কোন যুক্তিতে গড়ছেন? প্রশ্ন নেটিজেনদের।
  • সানিয়া মির্জা। ভারতীয় টেনিসের পোস্টার গার্ল। দীর্ঘদিন হল টেনিস সার্কিট থেকে দূরে। তবে বরাবর শিরোনামে থাকেন সানিয়া। হায়দরাবাদি টেনিস সুন্দরী ফের শিরোনামে। এবার তাঁর একটি কাজ একদিকে যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি আবার সমালোচনার মুখেও পড়তে হচ্ছে সানিয়াকে। আসলে সানিয়া নিজের টাকায় হায়দরাবাদে একটি মসজিদ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই নিয়েই যত বিতর্ক।

  • হায়দরাবাদে সানিয়ার বেশ কিছু সম্পত্তি রয়েছে। হায়দরাবাদ শহরের কেন্দ্রে সানিয়ার একটি শপিং সেন্টার রয়েছে। সেটার পাশেই একটি ফাঁকা জমির মালিক টেনিস সুন্দরী। সেখানে একটি টেনিস প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথা ছিল। কিন্তু নানারকম জটিলতায় সেটা করতে পারেননি সানিয়া। সেই জমিটি এবার তিনি দান করলেন একটি মসজিদ নির্মাণের কাজে। সানিয়া জানিয়েছেন ওই জমিতে মসজিদ তৈরি হবে। নির্মাণের খরচও তিনিই করবেন।

  • সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন মসজিদের শিলান্যাস করেছেন। আজাহার আবার প্রাক্তন ক্রিকেটার হওয়ার পাশাপাশি তেলেঙ্গানার কংগ্রেস সরকারের মন্ত্রীও। বরাবর সানিয়া তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। জানা গিয়েছে, যে এলাকায় মসজিদটি তৈরি হচ্ছে, তাঁর আশেপাশে বড় কোনও মসজিদ নেই। স্থানীয়দের নমাজ পড়ার জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। সেজন্য সানিয়া নিজের খরচে মসজিদটি করে দিতে চেয়েছেন।

  • কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, টেনিস খেলার জন্য যে জমি তিনি সরকারের থেকে কিনেছিলেন, সেখানে মসজিদ কোন যুক্তিতে গড়ছেন। নেটিজেনদের বক্তব্য, ওই জমিতে নিতান্তই যদি টেনিস ট্রেনিং সেন্টার করা না-ও যায়, তাহলে সেখানে স্কুল বা হাসপাতাল করা যেত। মসজিদ করা হল কেন? যদিও ধর্মপ্রাণ মুসলমানরা সানিয়ার পাশেই দাঁড়িয়েছেন।

  • সানিয়া অবশ্য বরাবর বিতর্কিত। ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয় সানিয়ার। তাঁদের একটি পুত্রসন্তানও আছে। কিন্তু ২০২৪ সালেই আনুষ্ঠানিকভাবে পথ আলাদা হয়ে যায় দুজনের। তার মধ্যেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধেন শোয়েব। সানিয়া এখন বেশিরভাগ সময়টা হায়দরাবাদেই থাকেন।

  • বহুদিন আগেই পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন ৬টি গ্র্যান্ড স্লামের মালকিন। বিচ্ছেদের পরেও বছরের অনেকটা সময়ে দুবাইয়ে কাটান তিনি। সেখানে তাঁর নিজের টেনিস অ্যাকাডেমি রয়েছে। দুবাই স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেও যুক্ত রয়েছেন সানিয়া। তাঁর ছেলে ইজহানও থাকে দুবাইতে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Mohammad AzharuddinSania Mirza
Advertisement
Tags :
Mohammad AzharuddinSania Mirza

নিয়মিত খবরে থাকতে ফলো করুন