দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Asian Games 2026

রিলে রেসে ঐতিহাসিক সোনা, একই দিনে জোড়া সোনালি ঝলকানি, পদক তালিকায় কোথায় ভারত?

৩ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করেন ভারতের মেয়েরা।
Arpan Das
05:50 PM Sep 29, 2026 IST
৩ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করেন ভারতের মেয়েরা।

এশিয়ান গেমসে (Asian Games 2026) অ্যাথলেটিকসে ঐতিহাসিক সাফল্য। মহিলাদের ৪*৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত। কিরণ পাহাল, মাচেত্তিরা পুভাম্মা, প্রাচী ও বিদ্যা রামরাজের সৌজন্যে এই ইভেন্টে সোনা এল ভারতের ঝুলিতে। ৩ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করেন ভারতের মেয়েরা। যা ভারতের ষষ্ঠ সোনা। এছাড়া ৪*৪০০ পুরুষ ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতে ভারতীয় দল।

চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে কিছুতেই সোনা ফলছিল না ভারতীয়দের জন্য। অবশেষে সেই আক্ষেপ ঘোচাল ভারতের 'অগ্নিকন্যা'রা। এবার সত্যিই আগুনে আছেন বিদ্যা। মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ ও পিটি ঊষার ৪২ বছর পুরনো নজির ভেঙে ৫৪.৭৫ সেকেন্ডে ৪০০ মিটার হার্ডল রেসে ব্রোঞ্জ জেতেন। এবার সোনাজয়ের শেষ ল্যাপে কামাল করলেন তিনি। অনেকটা এগিয়ে থাকা চিনের প্রতিদ্বন্দ্বীকে অনায়াসে পিছনে ফেলে দেন বিদ্যা। বাহরিন রুপো জেতে, চিন ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এছাড়া পূজা হাই জাম্পে ব্রোঞ্জ জিতেছেন। চেনা ফর্ম ধরে রেখেছেন গুলবীর সিং। মিক্সড ৪*৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জজয়ী দলে ছিলেন তিনি। এই এশিয়াডে মোট তিনটি পদক হয়ে গেল। এছাড়া দিনের শেষ ইভেন্টে পুরুষদের রিলেতে ব্রোঞ্জ এসেছে।

বক্সিংয়েও সাফল্য এসেছে ইতিমধ্যেই। মহিলাদের ৬৫ কেজি বিভাগে ফাইনালে উঠেছেন পারভিন হুডা। অর্থাৎ তাঁর রুপো নিশ্চিত। অন্যদিকে পুরুষদের ৮০ কেজি বিভাগে পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক অঙ্কুশ পাঙ্ঘালের। প্রথম রাউন্ডে ১-৪ পিছিয়ে পড়েছিলেন। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় রাউন্ড জিতে নেন ৩-২। নির্ণায়ক রাউন্ডে গিয়ে ফাজলিদ্দিন এরকিন বোয়েভকে ৫-০ উড়িয়ে দিয়ে ফাইনালে উঠলেন অঙ্কুশ। রুপো নিশ্চিত ভারতের। সেমিফাইনালে হারলেও ৯০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন নরেন্দ্র বারওয়াল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asian Games
Advertisement
Tags :
Asian Games

নিয়মিত খবরে থাকতে ফলো করুন