দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Habra

নাবালিকা স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা! হাসপাতালে নিয়ে যেতেই স্বামীর ঠিকানা শ্রীঘর

পকসো ধারায় মামলা হয়েছে ধৃতের বিরুদ্ধে।
Tiyasha Sarkar
06:42 PM Sep 27, 2026 IST
পকসো ধারায় মামলা হয়েছে ধৃতের বিরুদ্ধে।
অন্তঃসত্ত্বা নাবালিকা স্ত্রী, গ্রেপ্তার স্বামী। প্রতীকী ছবি।

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, নাবালিকাকে বিয়ে করলে বা পরবর্তীতে সে অন্তঃসত্ত্বা হলে পকসো ধারায় মামলা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই অ্যাকশন শুরু। চার মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা স্ত্রীকে হাসপাতালে নিয়ে এসে গ্রেপ্তার স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায় (Habra)। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা করা হয়েছে।

জানা গিয়েছে, ধৃতের নাম জসিরুদ্দিন বিশ্বাস। হাবড়ার রাজবল্লভপুরের বাসিন্দা। মাস ছয়েক আগেই এক নাবালিকাকে বিয়ে করেন ধৃত যুবক। রাজবল্লভপুরেই সংসার পাতেন দম্পতি। সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। গত শুক্রবার শারীরিক অসুস্থতার কারণে চার মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান জসিরুদ্দিন। চিকিৎসার সময়ই চিকিৎসকরা বুঝতে পারেন রোগী নাবালিকা। নথিপত্র পরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ তার বয়স নিয়ে নিশ্চিত হয়। বিষয়টি জানার পরই হাবড়া থানায় খবর দেওয়া হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তদন্তে নেমে পুলিশ বিয়ের সময় নাবালিকার বয়স, বিয়ের পরিস্থিতি এবং পরবর্তী ঘটনাক্রম খতিয়ে দেখে। এরপর শনিবার রাজবল্লভপুর থেকে জসিরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতকে বারাসত আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। কেন নাবালিকাকে বিয়ে দেওয়া হল, এবিষয়ে এখনও পরিবারের কোনও বক্তব্য জানা যায়নি। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Habra
Advertisement
Tags :
Habra

নিয়মিত খবরে থাকতে ফলো করুন