দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

অটিজমের সঙ্গে লড়াই, বেঁচে থাকার লড়াইয়ে দশভুজা ‘গায়িকা’ অঙ্কিতা

অটিজমের সঙ্গে লড়াই করা অঙ্কিতা দত্তের মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে রয়েছে সাহস, লড়াই আর এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার গল্প।
Ramen Das
07:38 PM Sep 21, 2026 IST
অটিজমের সঙ্গে লড়াই করা অঙ্কিতা দত্তের মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে রয়েছে সাহস, লড়াই আর এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার গল্প।

‘মিরর মিরর অন দ্য ওয়াল, হু ইজ দ্য ফেয়ারেস্ট অফ দেম অল?’, স্নো হোয়াইট গল্পে আয়নাকে রোজ প্রশ্ন করতেন রানি, আয়নার উত্তর ছিল, ইউ মাই কুইন! তবে সেই আয়না তো আর অঙ্কিতাকে চিনত না, যদি চিনত তাহলে নিশ্চিত বলত, বিশ্বের সবচেয়ে সুন্দরী সে! এখানে রানি নেই, আছে এক টুকরো বাঁচার স্বপ্নের অঙ্গীকার! নিষ্পাপ প্রাণের সমস্ত না পাওয়াকে ভুলে গিয়ে নিজের মনে, নিজের মতো করে বলে চলা, আমিই সুন্দর, আমিই তো সব! অটিজমের (Autism Story) সঙ্গে লড়াই করা অঙ্কিতা দত্তের মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে রয়েছে সাহস, লড়াই আর এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। সমাজের কটাক্ষ, অবহেলা আর কাছের মানুষদের দূরে সরে যাওয়া—কিছুই মেয়ের জন্য চন্দ্রিমা রুমা দত্তের লড়াই থামাতে পারেনি। গান, আঁকা, সাজগোজ থেকে শুরু করে জীবনের ছোট ছোট কাজ—সবকিছুতেই মেয়ের পাশে থেকে তাঁকে আত্মনির্ভর করে তুলছেন এই মা। মা দুর্গার কাছে তাঁর একটাই প্রার্থনা, দীর্ঘ জীবন যেন পান, যাতে শেষদিন পর্যন্ত নিজের অঙ্কিতাকে আগলে রাখতে পারেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AutismDurga PujaDurga Puja 2026
Advertisement
Tags :
AutismDurga PujaDurga Puja 2026

নিয়মিত খবরে থাকতে ফলো করুন