সোমালিয়ায় জাহাজেই শেষ জীবন, বিয়ের ৭ মাস পর ‘খুন’ ইকবালপুরের বাসিন্দা
তনভীরের বিয়ে হয়েছিল মাত্র বছর খানেক আগে! বাড়িতে নববধূকে রেখে, ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ হয়ে জাহাজে পাড়ি দেন তিনি।
Ramen Das
06:27 PM Oct 02, 2026 IST
Advertisement
ঘরে ফেরা হল না আর! সোমালিয়ার (Somali Pirates) জাহাজে শেষ জীবন!শোকস্তব্ধ পরিবারের কান্নায় শুধুই অপেক্ষা দেহ ফেরানোর! আবেদন সর্বত্র! কী হয়েছিল? কেন অপহরণ? কীভাবে মৃত্যু? (Indian Seafarer Death) যুবক তনভীর উজ্জামানের বিয়ে হয়েছিল বছর খানেক আগে! বাড়িতে নববধূকে রেখে, ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ হয়ে জাহাজে পাড়ি দেন মহম্মদ তনভীর উজ্জামান। বাবার মতো স্বপ্ন দেখা ছেলেটি ছিলেন শিল্পী। সরস্বতী প্রতিমা তৈরি থেকে শুরু করে পাড়ার সব অনুষ্ঠানে উপস্থিতি, ধর্মের ভেদাভেদ ভুলে এক থাকতেন তিনি! পরিবারের সদস্যদের অভিযোগ, বেসরকারি কোম্পানির জাহাজেই হত্যা করা হয়েছে ভারতীয় যুবককে। দিশেহারা তনভীরের পরিবার! কী চাইছেন ওঁরা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কী আবেদন? কেন্দ্রীয় সরকারকে কী বলছে অসহায় পরিবার?
Advertisement
Advertisement