গ্যারাজে সংসার, জীবনের লড়াইয়ে ‘বিশ্বকর্মা’ সোনালি
জড়ের সঙ্গে সজীবের প্রেম উপাখ্যানের সাংসারিক গাঁথায়, সোনালিও যেন হয়ে ওঠেন এই বাংলার প্রথম মহিলা বিশ্বকর্মা...
Ramen Das
11:08 AM Sep 17, 2026 IST
Advertisement
অবলা আবার কাকে বলে! বিশ্বকর্মা কী করেন! কোথায় গেলে নদী মেলে! কোথায় আবার পাহাড় চড়ে! নিরন্তর লড়াই আর এক টুকরো বাঁচার ইচ্ছাতে তিনিই যেন হয়ে উঠেছেন কারিগরির চিকিৎসক! তিন দশকের অনাবিল অভিজ্ঞতায় তিনিই বাঁধেন এক-একটি কলকব্জা। রাস্তার ধারের গ্যারাজে বসে বোনেন, বাইকের মনখারাপ সারানোর এক-একটি সুতো! কেউ তাঁকে ভালোবাসেন, কেউ স্নেহ করেন! কেউ আবার মুখের উপরেই বলে ফেলেন অনেক কথা! তবুও তিনি লড়েন, বলতে থাকেন, বাইক সারানোর কথকতা... সোনালি মিস্ত্রির জীবনসাহিত্যে রবীন্দ্রনাথ নেই, মানিক অথবা বিভূতিভূষণ ছাড়িয়ে সোনালি উপাখ্যানের ছত্রে ছত্রে যেন আবর্তিত হয় সুবোধের অযান্ত্রিক! জড়ের সঙ্গে সজীবের প্রেম উপাখ্যানের সাংসারিক গাঁথায়, সোনালিও যেন হয়ে ওঠেন এই বাংলার প্রথম মহিলা বিশ্বকর্মা...
Advertisement
Advertisement