ফিরল না আর! যোগ্য হয়েও ‘চাকরিহারা’, স্বামী হারিয়ে বিচার চান শিক্ষকের স্ত্রী
ক্রীড়াপ্রেমী মেধাবী ছেলের এরপর আর পড়ানো হয়নি স্কুলে! মিলেছে আজীবনের ছুটি! কিন্তু বিচার?
Ramen Das
06:57 PM Oct 13, 2026 IST
Advertisement
মাগো আমায় ছুটি দিতে বল! তিনি বহু বহু পথ পেরনোর ছুটি পেয়েছেন অবশেষে! অযাচিত কুয়াশার চাদরে ভবিষ্যত ঢেকে যাওয়ার বেদনা নিয়ে চলে গিয়েছেন সেই মেঘের দেশে! কাশফুল, শরতের আকাশে বহু আলোর বিচ্ছুরণেও তাঁর দেখা মেলে না আর! সৌমেন বন্দ্যোপাধ্যায়। যোগ্য শিক্ষক। কাটোয়ার বাসিন্দা পড়াতেন বীরভূমের রামনগরের একটি স্কুলে। যোগ্য-অযোগ্য টানাপোড়েন! চাকরি হারানোর আশঙ্কায় মৃত্যু নেমেছে তাঁর জীবনে! মেধাবী ছেলেটি ৫ মাসের সন্তান, স্ত্রী দীপান্বিতাকে আর অনেক স্বপ্নকে ফেলে রেখে বিদায় নিয়েছেন তিনি! পূর্ব বর্ধমানের কাটোয়ার ক্রীড়াপ্রেমী মেধাবী ছেলের এরপর আর পড়ানো হয়নি স্কুলে! মিলেছে আজীবনের ছুটি! কিন্তু বিচার?
Advertisement
Advertisement