কীভাবে কাজ করে স্মৃতি? মগজরহস্য উদঘাটনে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাচ্ছেন ৩ বিজ্ঞানী
Kishore Ghosh
মানব মস্তিষ্কের গঠন, স্মৃতি, অনুভূতি এবং ব্যবহার নিয়ে জরুরি গবেষণায় স্বীকৃতি। চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালে নোবেল পুরস্কার (Nobel Prize 2026) পাচ্ছেন ৩ বিজ্ঞানী কার্ল ডিসেরথ, পিটার হেগেম্যান এবং জর্জ ন্যাগেল। সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি সোমবার এই ঘোষণা করেছে।
নোবেল কমিটি জানিয়েছে, ৫৪ বছরের কার্ল ডিসেরথ, ৭১ বছর বয়সি পিটার হেগেম্যান এবং ৭৩ বছর বয়সি জর্জ ন্য়াগেল ‘লাইট-গেটেড আয়ন চ্যানেল’ ও ‘অপটোজেনেটিক্স’ নিয়ে গবেষণা করেছেন। এই তিন বিজ্ঞানী জার্মানি ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। মস্তিষ্কের রহস্য উন্মোচনে যাঁদের উদঘাটিত তত্ত্ব এখন বিশ্বজুড়ে গবেষণাগারগুলিতে ব্যবহৃত হচ্ছে। নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এই তিন বিজ্ঞানী চ্যানেলরোডপসিন নামের একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন। তাঁদের এই আবিষ্কার স্নায়ুবিজ্ঞানকে নতুন যুগে নিয়ে যাওয়ার ভিত্তি হিসেবে কাজ করবে।
আরও পড়ুন:
সামাজিকমাধ্যমের সংক্ষিপ্ত বিবৃতিতে নোবেল কমিটি আরও জানিয়েছে, "বিজ্ঞানীদের এই গবেষণা বুঝতে সাহায্য করেছে--- কীভাবে আলোকে কাজে লাগিয়ে কোষের, বিশেষ করে স্নায়ুকোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। এর ফলে মস্তিষ্ক নিয়ে গবেষণার পাশাপাশি স্নায়বিক ও অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।”
উল্লেখ্য, কলোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটির তথ্য অনুযায়ী, ডিসেরথ ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত, হেগেম্যান বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে এবং ন্যাগেল জার্মানিরই ভুরৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।