দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
US-Iran War

‘কোনও রাস্তা নেই…’, যুদ্ধবিরতিতে আমেরিকাকে ৭ শর্ত ইরানের, মধ্যপ্রাচ্যে ‘উড়ন্ত দানব’ পাঠালেন ট্রাম্প!

সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, গত মাসে একটি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত মউয়ের মেয়াদ শেষের পর থেকেই ইরান-আমেরিকার মধ্যে আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে কাজ করছে কাতার ও পাকিস্তান। শুধু তাই নয়, উপসাগরীয় দেশগুলিও যুদ্ধের অবসান চাইছে।
Subhodeep Mullick
09:34 AM Sep 20, 2026 IST
সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, গত মাসে একটি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত মউয়ের মেয়াদ শেষের পর থেকেই ইরান-আমেরিকার মধ্যে আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে কাজ করছে কাতার ও পাকিস্তান। শুধু তাই নয়, উপসাগরীয় দেশগুলিও যুদ্ধের অবসান চাইছে।
যুদ্ধে ক্ষত-বিক্ষত ইরান। ছবি: সংগৃহীত।

গত ৭ মাস ধরে যুদ্ধ চলছে আমেরিকা ও ইরানের মধ্যে (US-Iran War)। একাধিকবার তা বন্ধের চেষ্টা হলেও সফল হয়নি। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতিতে আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান। পাশাপাশি, তারা হুঁশিয়ারি দিয়েছে, ওয়াশিংটনের কাছে আর কোনও উপায় নেই। অন্যদিকে, এহেন উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে ‘উড়ন্ত দানব’ অর্থাৎ বি-১বি বোমারু যুদ্ধবিমান পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুদ্ধে ইতি টানতে সম্প্রতি মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে আমেরিকার কাছে সাতটি শর্ত তুলে ধরেছে তেহরান। একইসঙ্গে তাদের সতর্কবার্তা, ওয়াশিংটন যদি এই শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে ইরান আরও বড় যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, তাঁরা এখন ট্রাম্পের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। আমেরিকাকে দেওয়া শর্তে বলা হয়েছে, সমস্ত পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের ফ্রিজ করা অর্থ মুক্ত করতে হবে এবং তেহরানের চারপাশ থেকে প্রত্যাহার করতে হবে নৌ-অবরোধ ইত্যাদি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, গত মাসে একটি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত মউয়ের মেয়াদ শেষের পর থেকেই ইরান-আমেরিকার মধ্যে আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে কাজ করছে কাতার ও পাকিস্তান। শুধু তাই নয়, উপসাগরীয় দেশগুলিও যুদ্ধের অবসান চাইছে। বলে রাখা ভালো, ট্রাম্প আবার ইঙ্গিত দিয়েছেন, আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন (মিড টার্ম ইলেকশন) শেষ হলেই ইরান যুদ্ধে ইতি টানবেন তিনি।

এদিকে ইরানের শর্ত চাপানোর পরই ব্রিটেনের ঘাঁটি থেকে আমেরিকার একটি বি-১বি বোমারু যুদ্ধবিমানকে উড়তে দেখা গিয়েছে। সূত্রের খবর, সেটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দিয়েছে। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সেটি টেক অফ করছে। এখান থেকে আকাশ পথে ইরান ছয় থেকে আট ঘণ্টার পথ। তবে বিমানটি কোন অভিযানে যাচ্ছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Donald TrumpIran warUnited States
Advertisement
Tags :
Donald TrumpIran warUnited States

নিয়মিত খবরে থাকতে ফলো করুন