দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Donald Trump

রবি রাতেই ইরানে হামলার ছক? যুদ্ধের দামামা বাজিয়ে বিস্ফোরক দাবি ট্রাম্পের

শুক্রবার এক পডকাস্টে মার্কিন রাষ্ট্রদূত টম বারাকও হামলার ইঙ্গিত দেন। বলেন, 'সপ্তাহান্তেই ফের ইরানের মাটিতে হামলার ঘটনা ঘটতে পারে।' এই সেই সম্ভাবনায় ইন্ধন দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Amit Kumar Das
07:26 PM Oct 25, 2026 IST
শুক্রবার এক পডকাস্টে মার্কিন রাষ্ট্রদূত টম বারাকও হামলার ইঙ্গিত দেন। বলেন, 'সপ্তাহান্তেই ফের ইরানের মাটিতে হামলার ঘটনা ঘটতে পারে।' এই সেই সম্ভাবনায় ইন্ধন দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের মাটিতে কোনও হামলা চালাবে না আমেরিকা। তবে সে প্রতিশ্রুতি নিজেই ভঙ্গ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দিলেন রবিবার ফের ছোটখাট 'এপিক ফিউরি' চালানো হতে পারে ইরানে মাটিতে। এবং সেটা রবিবার অর্থাৎ আজই। ট্রাম্পের এহেন দাবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বে। মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে বিপদঘণ্টা।

মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইরানে হামলার বিষয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প বলেন, "আপনার কি মনে হয়, আমি আপনাকে সে কথা জানাব? সম্ভাবনা রয়েছে আমি সেখানে হামলা চালাব। হতে পারে সেটা গতকালই। আবার ইরানের সঙ্গে সুন্দর বড়সড় একটা চুক্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ওরা চুক্তি করতে চায়, কিন্তু সমস্যা হল ওরা কি চুক্তি মানবে?" এর আগের দিনও হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেছিলেন, ''আমরা ছোটখাট আরেকটা এপিক ফিউরি চালাতে পারি।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ট্রাম্প বলেন, "আপনার কি মনে হয়, আমি আপনাকে সে কথা জানাব? সম্ভাবনা রয়েছে আমি সেখানে হামলা চালাব। হতে পারে সেটা গতকালই।"

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। সেই অপারেশনের নাম রাখা হয়েছিল, 'এপিক ফিউরি'। এই হামলার পালটা হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বকে বিপাকে ফেলে ইরান। বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলে। এর পর থেকে দফায় দফায় সংঘাত চলেছে দুই দেশের। মাঝে আমেরিকার সঙ্গে ইরানের শান্তি চুক্তি হলেও, লেবাননে ইজরায়েলের হামলায় চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে তা ভেস্তে যায়।

এই পর্যায়ে নতুন করে ইরানের মাটিতে হামলার সম্ভাবনা বেড়েই চলেছে। গত শুক্রবার এক পডকাস্টে মার্কিন রাষ্ট্রদূত টম বারাকও হামলার ইঙ্গিত দেন। বলেন, "সপ্তাহান্তেই ফের ইরানের মাটিতে হামলার ঘটনা ঘটতে পারে।" এই সেই সম্ভাবনায় ইন্ধন দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Donald TrumpIran
Advertisement
Tags :
Donald TrumpIran

নিয়মিত খবরে থাকতে ফলো করুন