দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Spain Train Crash

সিগন্যাল মেরামতি হচ্ছিল, সতর্ক করা হয়নি চালককে! স্পেনে ট্রেন দুর্ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

যান্ত্রিক ত্রুটি নয়, মানুষের ভুলেই দুর্ঘটনা! শোকপ্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজের।
Kishore Ghosh
05:53 PM Oct 28, 2026 IST
যান্ত্রিক ত্রুটি নয়, মানুষের ভুলেই দুর্ঘটনা! শোকপ্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজের।
ইতিমধ্যে বিশেষজ্ঞদের কমিটি ঘটনার তদন্ত শুরু করেছে।

স্পেনের তোলেদো প্রদেশে দু'টি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৭৯ জন। দেশটির পরিবহন মন্ত্রক সূত্র খবর, তোলেদো প্রদেশের উর্দাতে ভয়ংকর ট্রেন দুর্ঘটনার (Spain Train Crash) কারণ সম্ভবত মানুষের ভুল। জানা গিয়েছে, একটি সরকারি সংস্থার কর্মী মূল সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি মেরামত করছিলেন। মনে করা হচ্ছে, ওই কর্মী উচ্চগতির ট্রেনটিকে সময় মতো সতর্ক করতে পারেননি। এর জেরেই এক লাইনে এসে পড়েছিল দু'টি ট্রেন। ইতিমধ্যে বিশেষজ্ঞদের কমিটি ঘটনার তদন্ত শুরু করেছে।

ক'দিন আগেই স্পেনের একটি উচ্চগতির (হাই স্পিড ট্রেন) ট্রেনে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। নতন করে ভয়াবহ দুর্ঘটনা 'হতবাক' স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। এক্স হ্যান্ডেলে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, "তোলেদোতে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি হতবাক। আমি সকল ভুক্তভোগী ও তাঁদের পরিবারের প্রতি আমার ভালোবাসা, সংহতি ও সমর্থন জানাচ্ছি।" তিনি আরও বলেন, "সরকারের জরুরি পরিষেবা সংস্থাগুলি ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে কর্মীরা। সংশ্লিষ্ট সমস্ত প্রশাসনিক সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ চলছে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, দু'টি ট্রেন একই রুটে চলছিল। সেই সময় দ্রুতগতিতে পিছনে থাকা ট্রেনটি সামনের ট্রেনটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ট্রেন দু'টির একাধিক বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় আহত যাত্রীদের। এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১৭৯ জন। দুর্ঘটনার পরবর্তী একটি ভিডিও সামনে এসেছে। অন্য একটি ট্রেনের কামরা থেকে যাত্রীদের তোলা সেই ভিডিওতে দেখা গিয়েছে, লাইনের উপর পড়ে রয়েছে ট্রেনের চাকা ও বগি। কামরা থেকে ধোঁয়া বের হচ্ছে।

স্পেনের রেল ব্যবস্থা পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, ঘটনাটি বুধবার সকালে এই দুর্ঘটনার পরপরই মাদ্রিদ, সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং রেললাইন নিরাপদ যতক্ষণ না ঘোষণা করা হচ্ছে ততক্ষণ এই রুটগুলোতে কোনও ট্রেন চলবে না। ওই অঞ্চলের মেয়র ম্যানুয়েল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বহু যাত্রী আহত হয়েছেন। বেসামরিক সুরক্ষা আধিকারিকরা পুরসভার সাথে যোগাযোগ করে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। যাত্রীদের চিকিৎসার জন্য একটি খেলার মাঠ প্রস্তুত করতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে এবং প্রয়োজনে তাঁদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
SpainTrain Accident
Advertisement
Tags :
SpainTrain Accident

নিয়মিত খবরে থাকতে ফলো করুন