দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Benjamin Netanyahu

ফ্লাই দুবাইয়ের বিমানে ‘সন্ত্রাসী হামলা’র নেপথ্যে ইরান? মুখ খুললেন নেতানিয়াহু

ইজরায়েল-ইরানের সংঘাত দীর্ঘদিনের। চলতি বছর ফেব্রুয়ারিতে তেহরানে যৌথ হামলা চালায় ইজরায়েল এবং আমেরিকা। তারপর থেকেই ইরানের সঙ্গে তেল আভিভের সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। দুই দেশ একে অপরকে বহুবার হুঁশিয়ারি দিয়েছে।
Subhodeep Mullick
02:48 PM Oct 01, 2026 IST
ইজরায়েল-ইরানের সংঘাত দীর্ঘদিনের। চলতি বছর ফেব্রুয়ারিতে তেহরানে যৌথ হামলা চালায় ইজরায়েল এবং আমেরিকা। তারপর থেকেই ইরানের সঙ্গে তেল আভিভের সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। দুই দেশ একে অপরকে বহুবার হুঁশিয়ারি দিয়েছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল ছবি।

ফ্লাই দুবাইয়ের বিমানের ককপিটে হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হানা’র বলে অভিহিত করেছে ইজরায়েলি কর্তৃপক্ষ। তবে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) বা তাঁর দপ্তর সরাসরি এই দাবি এখনও করেননি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই ঘটনার সঙ্গে কি ইরান যোগ রয়েছে? পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে এই প্রশ্নটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ইজরায়েল-ইরানের সংঘাত দীর্ঘদিনের। চলতি বছর ফেব্রুয়ারিতে তেহরানে যৌথ হামলা চালায় ইজরায়েল এবং আমেরিকা। তারপর থেকেই ইরানের সঙ্গে তেল আভিভের সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। দুই দেশ একে অপরকে বহুবার হুঁশিয়ারি দিয়েছে। ঘটনাচক্রে, বুধবার তেল আভিভগামী বিমানটিতে সিংহভাগই ছিলেন ইজরায়েলি যাত্রী। সে ক্ষেত্রে গোটা ঘটনার সঙ্গে ইরান যোগ রয়েছে কি না, সেই প্রশ্ন বারবার উঠছে। মার্কিন সংবাদমাধ্যম 'ফক্স নিউজ'কে দেওয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “হামলাকারীর বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। তাঁর কোনও সহযোগী রয়েছে কি না বা এর নেপথ্য়ে ইরানের হাত রয়েছে কি না ছিল সেগুলিও জানার চেষ্টা চলছে। এখন বলা কঠিন।" জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে যোগ দেবে ইজরায়েলও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, ককপিটের ভিতর তাঁর উপর আচমকা হামলা চালান সহ-পাইলট। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। প্রায় দু’মিনিটে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে আসে বিমানটি। তবে শেষ পর্যন্ত বিমানে থাকা অন্যান্য পাইলট এবং বিমানকর্মীরা পরিস্থিতি সামাল দেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রক্তে ভেসে যাচ্ছিল ককপিট। গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছার। যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু উড়ানটি নিরাপদে সৌদির উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Benjamin NetanyahuDubaiIranIsrael
Advertisement
Tags :
Benjamin NetanyahuDubaiIranIsrael

নিয়মিত খবরে থাকতে ফলো করুন