দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kylie Jenner’s victoria secret fanstasy bra

কাপড়ের লেশমাত্র নেই, বক্ষযুগল ঢাকা স্রেফ হিরেতে! রত্নখচিত 'ফ্যান্টাসি ব্রা'য়ের দাম জানেন?

কাপড় বা সুতো নয়, বক্ষবন্ধনীর পুরোটা জুড়েই রয়েছে সোনা আর হাজারে হাজারে হিরের টুকরো।
Anwesha Adhikary
04:42 PM Oct 22, 2026 IST
কাপড় বা সুতো নয়, বক্ষবন্ধনীর পুরোটা জুড়েই রয়েছে সোনা আর হাজারে হাজারে হিরের টুকরো।
  • পুরোপুরি হিরে দিয়ে তৈরি একটা গোটা অন্তর্বাস! শুনতে একেবারে অবাস্তব লাগলেও এমনটাই ঘটেছে মার্কিন মুলুকে। কাপড় বা সুতো নয়, বক্ষবন্ধনীর পুরোটা জুড়েই রয়েছে সোনা আর হাজারে হাজারে হিরের টুকরো। এই অন্তর্বাস স্রেফ তৈরি হয়নি, রত্নখচিত ব্রা পরে র‍্যাম্প কাঁপিয়েছেন মডেলও। ফ্যাশন দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে এই ফ্যান্টাসি ব্রা। ইতিহাসের সবচেয়ে বেশি দামি অন্তর্বাসের তকমাও ছিনিয়ে নিয়েছে।

  • বিখ্যাত অন্তর্বাস প্রস্তুতকারী সংস্থা ভিক্টোরিয়াস সিক্রেট প্রকাশ্যে এনেছে এই বহুমূল্য ব্রা। প্রত্যেক বছরই ডিজাইনার অন্তর্বাসের ফ্যাশন শো আয়োজন করে সংস্থাটি। ১৯৯৬ সাল থেকে এই ফ্যাশন শোয়ের মূল আকর্ষণ হয়ে ওঠে ফ্যান্টাসি ব্রা। কাপড়ের বদলে নানা মূল্যবান রত্ন দিয়ে তৈরি হয় অন্তর্বাস। তবে হিরেয় মোড়া বক্ষবন্ধনী এই প্রথমবার। সংস্থার ইতিহাসে এত দামি অন্তর্বাস এরা আগে তৈরি হয়নি।

  • এই ফ্যান্টাসি ব্রা তৈরির দায়িত্বে ছিল বিখ্যাত গয়না প্রস্তুতকারী সংস্থা জেকব অ্যান্ড কোং। প্রতিষ্ঠাতা জেকব আরাবো জানিয়েছেন, এই অন্তর্বাসে প্রায় সাড়ে চার হাজারটি হিরে রয়েছে নানা মাপের। হিরের টুকরোগুলি জায়গামতো বসাতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারাট সোনার সুতো। বক্ষবন্ধনীর ঠিক মাঝখানে বসানো হয়েছে হলুদ রঙের হিরে, যার ওজন ৭৫.৫৪ ক্যারাট।

  • রেডিয়েন্ট কাটের এই হিরেটির দামই ২.২ কোটি ডলার। হলুদ হিরেকে ঘিরে আশপাশে রয়েছে আরও ৪ হাজার ৪০৯টি হিরে। সবমিলিয়ে ১ হাজার ৩৭৩ ক্যারাট ওজন এই হিরেগুলির। জানা গিয়েছে, এই ফ্যান্টাসি ব্রা তৈরির জন্য প্রায় তিন হাজার নকশা তৈরি করা হয়েছিল। প্রত্যেকটি থেকেই কিছু না কিছু ডিজাইন নিয়ে শেষ পর্যন্ত তৈরি হয়েছে রত্নখচিত ব্রা।

  • ১৫ জন শিল্পী নিজে হাতে সাজিয়ে তুলেছেন অন্তর্বাসের প্রত্যেকটি হিরে। এক হাজার ঘণ্টা ধরে চলেছে অন্তর্বাস তৈরির কাজ। বুধবার লস অ্যাঞ্জেলসের মঞ্চে দ্যুতি ছড়িয়েছে যে ফ্যান্টাসি ব্রা, তার নেপথ্যে রয়েছে ৬ ধরনের হিরে। সর্বোচ্চ কালার গ্রেডের হিরে ব্যবহার করেছেন প্রস্তুতকারীরা। শরীরে দোলায় যেন এই বহুমূল্য হিরে ঝলমলিয়ে উঠতে পারে তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ডিজাইনে অদলবদল করা হয়েছে।

  • যে অন্তর্বাসে সাড়ে চার হাজার হিরে বসানো, তার দাম যে আকাশছোঁয়া হবে একথা বলাই বাহুল্য। জানা গিয়েছে, প্রায় ৫ কোটি ডলার দাম এই ফ্যান্টাসি ব্রায়ের। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা ৪৭৩ কোটি টাকারও বেশি। রত্নখচিত এই ব্রা যেন মডেলের পক্ষেও আরামদায়ক হয়, সেটা মাথায় রেখেছেন প্রস্তুতকারীরা। বিখ্যাত ধনকুবের কাইলি জেনার এই ফ্যান্টাসি ব্রা পরে হেঁটেছেন র‍্যাম্পে।

  • আমজনতার প্রশ্ন, এই এত দামি অন্তর্বাস আদৌ কেউ কেনে? নাকি স্রেফ সাজানোর জন্যই শত শত কোটি টাকা ব্যয়ে তৈরি হয় এসব ফ্যাশনের জিনিস? এক কেজি ওজনের এই ফ্যান্টাসি ব্রা ইতিমধ্যেই বিক্রির জন্য ছাড়া হয়েছে। কিন্তু কত দামে বিক্রি হবে এই অন্তর্বাস, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রস্তুতকারীদের বিশ্বাস, এই অন্তর্বাস বিক্রি হবেই।

  • অতীতে অনেকবার এমন হয়েছে যে রত্নখচিত ফ্যান্টাসি ব্রা বিক্রি হয়নি। তখন ওই ব্রা থেকে রত্নগুলি সরিয়ে ফেলা হয়। অর্থাৎ যেসব ফ্যান্টাসি ব্রা অতীতে তৈরি হয়েছে সেগুলো কয়েকটার অস্তিত্বই নেই। আমজনতার মনে প্রশ্ন, এত ব্যয়বহুল অন্তর্বাস তৈরির আদৌ কোনও প্রয়োজন আছে কি?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন