একলাফে ৪ শতাংশ কমল তেলের দাম, মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ এবার স্বাভাবিকের পথে?
Biswadip Dey
আমেরিকা-ইরান সংঘাত কি তাহলে থামার পথে? দু'দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে আরও বিঘ্ন ঘটার আশঙ্কা কমিয়ে দিয়েছে। আর তাকে ঘিরেই জাগছে আশা। এর মধ্যেই সোমবার একধাক্কায় তেলের দাম ৪ শতাংশেরও বেশি কমে গিয়েছে।
জানা যাচ্ছে, সম্প্রতি ইরানের সঙ্গে কাতারের কূটনৈতিক আলোচনা হয়েছে যুদ্ধে ইতি টানা নিয়ে। উল্লেখ্যে, আমেরিকা ও ইরানের দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার। এমনকী, ইতিমধ্যেই একটি খসড়া চুক্তি করাও গিয়েছে। তেল বাজারের বিনিয়োগকারীরা এই আলোচনাগুলির দিকে নিবিড় নজর রাখছেন।
আরও পড়ুন:
ডোনাল্ড ট্রাম্প কিন্তু রবিবারও রীতিমতো হুঁশিয়ারির সুরে কথা বলেছেন। শনিবার ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা ওদের (ইরান) পারমাণবিক ক্ষমতাকে প্রায় ধ্বংস করে দিয়েছি।"
কেননা সংঘাতের সমাপ্তির দিকে যে কোনও অগ্রগতিই মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরায় সচল করতে সহায়তা করতে পারে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেল ব্রোকার প্রতিষ্ঠান পিভিএমের তামাস ভার্গা বলেছেন, "ইরানের অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে একটি বড় অগ্রগতির নতুন আশা নিয়ে এসেছে নভেম্বর।"
তবে এই প্রসঙ্গে বলে রাখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু রবিবারও রীতিমতো হুঁশিয়ারির সুরে কথা বলেছেন। শনিবার ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা ওদের (ইরান) পারমাণবিক ক্ষমতাকে প্রায় ধ্বংস করে দিয়েছি। তবে এখনও এক বা দু’টি পরিকাঠামো রয়েছে। সেগুলি আমরা ১০ মিনিটের মধ্যেই ধ্বংস করে দিতে পারি।” মঙ্গলবার মার্কিন মুলুকে মধ্যবর্তী নির্বাচন। তাই আপাতত তিনি হামলা চালাবেন না বলে জানিয়েছিলেন। নির্বাচন মিটে গেলেও আর যেন যুদ্ধ শুরু না হয় চাইছেন বহু মানুষ। এই অবস্থায় শেষমেশ সত্যিই কি হয় সেদিকেই চোখ রেখেছেন ওয়াকিবহাল মহল।