দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Pak Jets Strike

হাউথিদের সঙ্গে সম্মুখসমরে পাকিস্তান! ইয়েমেনে ভয়ংকর বোমাবর্ষণ পাক যুদ্ধবিমানের

'মক্কা চুক্তি' বা মুসলিম ন্যাটো শাঁখের করাত হয়ে উঠেছে পাকিস্তানের জন্য। সৌদি আরবে হাউথির লাগাতার হামলায় মুসলিম ন্যাটোর নিস্ক্রিয়তায় গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়েছিল তারা। শেষ পর্যন্ত যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করল তারা।
Kishore Ghosh
07:30 PM Oct 08, 2026 IST
'মক্কা চুক্তি' বা মুসলিম ন্যাটো শাঁখের করাত হয়ে উঠেছে পাকিস্তানের জন্য। সৌদি আরবে হাউথির লাগাতার হামলায় মুসলিম ন্যাটোর নিস্ক্রিয়তায় গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়েছিল তারা। শেষ পর্যন্ত যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করল তারা।
ইয়েমেনের পথে একঝাঁক পাক যুদ্ধবিমান।

'মক্কা চুক্তি' বা মুসলিম ন্যাটো শাঁখের করাত হয়ে উঠেছে পাকিস্তানের জন্য। সৌদি আরবে হাউথির লাগাতার হামলায় মুসলিম ন্যাটোর নিস্ক্রিয়তায় গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়েছিল তারা। অবশেষে বিশ্বাসঘাতকের তকমা মুছে সৌদির পাশে দাঁড়িয়ে হাউথির উপর হামলা চালাল ইসলামাবাদ। নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে ইরান-সমর্থিত হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে পাক যুদ্ধবিমান। ভয়ংকর বোমা বর্ষণ করা হচ্ছে বিমানগুলি থেকে। এছাড়াও বন্ধুর সৌদির প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করতে আগেই প্রায় ৮ হাজার পাক সেনা পৌঁছে গিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জানা গিয়েছে, সৌদি সেনার সঙ্গে যৌথভাবে হাউথির দখলে থাকা ইয়মেনে হামলা চালাচ্ছে পাক বায়ুসেনা। সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে সোশাল মিডিয়ায়। গত এক মাসের বেশি সময় ধরে সৌদিতে মিসাইল-ড্রোন হামলা চালাচ্ছে হাউথি গোষ্ঠী। এমনকী তীর্থের শহর মক্কাতেও হামলা চালিয়েছে তারা। এই অবস্থায় পালটা প্রতিরোধে গড়ে তোলা ছাড়া উপায় ছিল না সৌদির কাছে। সেই কাজে এবার 'মক্কা চুক্তি'র ব্রত পালন করল শাহবাজ শরিফ সরকার। যদিও পাকিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট মানতে চায়নি। তাদের দাবি, পিএএফ যুদ্ধবিমান হাউথির বিরুদ্ধে অভিযানে ছিল না। এই খবর 'ভ্রান্ত' এবং 'বিকৃত'।

যদিও সৌদি আরবে পাক সেনা মোতয়েন করার বিষয়টি অস্বীকার করেনি ইসলামাবাদ। লেফ্টেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী সংবাদমাধ্যম সিএনএনকে এই বিষয়ে নিশ্চিত করেছেন। যদিও তিনি 'বন্ধু' দেশে কতজন পাক সেনাকে মোতায়েন করা হয়েছে সেই বিষয়ে কিছু জানাননি। একাধিক সংবাদমাধ্যমের দাবি, আট হাজার সেনা পাঠানো হয়েছে সৌদিতে।

প্রসঙ্গত, এক মাসেরও বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে ভয়ংকর যুদ্ধে লিপ্ত হাউথি বিদ্রোহীরা। সৌদির প্রধান বাণিজ্যপথ বাব-আল মান্দেব প্রণালী-সহ ইয়েমেনের একাধিক অঞ্চল এখন তাঁদের দখলে। গুরুতর এই পরিস্থিতিতে অসহায় সৌদিকে বাঁচাতে ইথিমধ্যেই তৎপর হয়েছে পাকিস্তান ও তুরস্ক। মক্কা চুক্তি অনুযায়ী, দুই দেশই সৌদিতে সেনা পাঠাচ্ছে। উল্লেখ্য, গত বছর আগস্টে মক্কা চুক্তি সই করেছিল সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো মক্কা চুক্তির মূল বিধান হল – এই চুক্তির অধীনে থাকা কোনও সদস্য দেশের উপর হামলা হলে বাকি দুই দেশ সেই হামলাকে নিজের উপর হামলা হিসাবে গণ্য করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
HouthiSoudi ArabiaYemen
Advertisement
Tags :
HouthiSoudi ArabiaYemen

নিয়মিত খবরে থাকতে ফলো করুন