দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Indian envoy

সন্ত্রাসে সমর্থন! ২ অনুপ্রবেশকারীকে গুলি করায় ভারতের রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

পাক সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে শুক্রবার পাঞ্জাব সীমান্তে ২ অনুপ্রবেশকারীকে গুলি করে মেরেছিল বিএসএফ। এই ঘটনায় তেলে-বেগুনে জ্বলে উঠল পাকিস্তান।
Amit Kumar Das
08:51 PM Oct 03, 2026 IST
পাক সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে শুক্রবার পাঞ্জাব সীমান্তে ২ অনুপ্রবেশকারীকে গুলি করে মেরেছিল বিএসএফ। এই ঘটনায় তেলে-বেগুনে জ্বলে উঠল পাকিস্তান।
সীমান্তের নিরাপত্তায় বিএসএফ। ফাইল ছবি।

প্রথমে চুরি, তারপর চোরের মায়ের গলাবাজি। এটাই সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের আসল চেহারা। ইসলামাবাদের সেই চেহারা আরও একবার প্রকাশ্যে চলে এল। পাক সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে শুক্রবার পাঞ্জাব সীমান্তে ২ অনুপ্রবেশকারীকে গুলি করে মেরেছিল বিএসএফ। এই ঘটনায় তেলে-বেগুনে জ্বলে উঠল পাকিস্তান। দুই অনুপ্রবেশকারীকে সাধারণ নাগরিক বলে দাবি করে, তলব করা হল পাকিস্তানে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূতকে।

শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক অভিযানে মৃত্যু হয় দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীর। বিএসএফের তরফে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে পাঞ্জাবের তরন তারান জেলায়। সেখানকার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অতুল সোনি জানিয়েছিলেন, তিনজন অনুপ্রবেশকারী ভারতের দিকে যাচ্ছিল, পরে এদের মধ্যে একজন পাকিস্তানে ফিরে যায়। বাকি দু'জনকে বারবার সতর্ক করা হয়েছিল বিএসএফের তরফে। বিএসএফের মতে, বারবার বারণ সত্ত্বেও ওই দুই জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে গুলি চালায় বিএসএফ। মৃত্যু হয় ২ জনের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বিএসএফের মতে, বারবার বারণ সত্ত্বেও ওই দুই জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে গুলি চালানো হয়। যার জের মৃত্যু হয় ২ জনের।

এই ঘটনায় ভারতের বিরুদ্ধে সরব হয় পাকিস্তান। তাদের তরফে অভিযোগ করা হয়, সাধারণ নাগরিকদের হত্যা করা হয়েছে বিএসএফের তরফে। গোটা ঘটনায় পাকিস্তানে দায়িত্বপ্রাপ্ত ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়। দু'জনের মৃত্যুর ব্যাখ্যা চাওয়া হয়েছে রাষ্ট্রদূতের কাছে। যদিও ভারতের স্পষ্ট বার্তা ওই দু'জন অনুপ্রবেশকারী ছিল। বারবার সতর্ক করার পরও ভারতে ঢোকার চেষ্টা করায় শেষ পর্যন্ত গুলি চালিয়েছে বিএসএফ।

উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে পাঞ্জাবের ৫৫৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই অঞ্চল দিয়ে অনুপ্রবেশের চেষ্টা নতুন কিছু নয়। অনুপ্রবেশের পাশাপাশি মাদক ও অস্ত্রের চোরাচালান ও ব্যাপকভাবে চলে এই পথে। পাকিস্তানের এই কুকীর্তি বন্ধ করতে পাঞ্জাব সীমান্তে প্রহরা ব্যাপক বাড়ানোর হয়েছে ভারতের তরফে। তাতেই সমস্যা বেঁধেছে পাকিস্তানের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Pakistan
Advertisement
Tags :
Pakistan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন