দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Piyush Goyal

'আপনারাই সমস্যার মূল', জলবায়ু পরিবর্তনের দায় ইউরোপের উপর চাপিয়ে তুলোধোনা গোয়েলের

বার্লিন গ্লোবাল ডায়লগ ২০২৬-এ এক প্রশ্নোত্তর পর্বে গোয়েল প্রশ্ন তোলেন, 'এই জলবায়ু সংকটের জন্য কে দায়ী? ওজোন স্তর কোথায় ক্ষতিগ্রস্ত হল? কে ওই বিপুল পরিমাণ কার্বন আকাশে পাঠাল?'
Amit Kumar Das
08:00 PM Oct 24, 2026 IST
বার্লিন গ্লোবাল ডায়লগ ২০২৬-এ এক প্রশ্নোত্তর পর্বে গোয়েল প্রশ্ন তোলেন, 'এই জলবায়ু সংকটের জন্য কে দায়ী? ওজোন স্তর কোথায় ক্ষতিগ্রস্ত হল? কে ওই বিপুল পরিমাণ কার্বন আকাশে পাঠাল?'
ফাইল চিত্র।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের দায় ইউরোপের উপর চাপালেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার বার্লিনে আয়োজিত পরিবেশ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে ইউরোপের জলবায়ু নীতিকে কড়া ভাষায় আক্রমণ করলেন গোয়েল। জানালেন, ইউরোপের উন্নত দেশগুলিই এই সমস্যার জন্য দায়ী।

বার্লিন গ্লোবাল ডায়লগ ২০২৬-এ এক প্রশ্নোত্তর পর্বে গোয়েল প্রশ্ন তোলেন, "এই জলবায়ু সংকটের জন্য কে দায়ী? ওজোন স্তর কোথায় ক্ষতিগ্রস্ত হল? কে ওই বিপুল পরিমাণ কার্বন আকাশে পাঠাল?" এর জবাবে এক প্যানেলিস্ট বলেন, "আমরা সবাই।" পালটা গোয়েল বলেন, ''দুঃখিত, আপনার এই দাবি আমি মানছি না।" এরপরই বলেন, "ভারত বিশ্বের ১৭ শতাংশ জনসংখ্যার ভার বহন করে। অথচ কার্বন নির্গমনে ভারতের অবদান ৩ শতাংশেরও কম। অন্যদিকে ইউরোপে বিশ্বের মাত্র ৩ থেকে ৪ শতাংশ জনসংখ্যা বাস, সেখানে কার্বন নির্গমনে অবদান বিশাল। ভারতের মাথাপিছু নির্গমন ইউরোপের ১০-১৫ শতাংশও নয়, ৭-৮ গুণ কম। ভারত ১৪০ কোটি মানুষের খাদ্য, জ্বালানি, নিরাপত্তার দায়িত্ব নিয়েও বিশ্বের দ্রুততম ক্লিন এনার্জি প্রোগ্রাম চালাচ্ছে। সমস্যাটা আপনারা তৈরি করেছেন।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

"ভারত বিশ্বের ১৭ শতাংশ জনসংখ্যার ভার বহন করে। অথচ কার্বন নির্গমনে ভারতের অবদান ৩ শতাংশেরও কম। অন্যদিকে ইউরোপে বিশ্বের মাত্র ৩ থেকে ৪ শতাংশ জনসংখ্যা বাস, সেখানে কার্বন নির্গমনে অবদান বিশাল।"

২০১৫ প্যারিস চুক্তিতে উন্নত দেশগুলি গরিব দেশগুলিকে বছরে ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। এদিনের সভায় তা নিয়েও তোপ দাগেন গোয়েল। বলেন, "১১ বছর পর, আমরা একটা নিকেল বা একটা ডাইমও দেখিনি। সবটাই প্রতিশ্রুতি"। একই সঙ্গে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) নিয়ে ইউরোপের ভণ্ডামি ফাঁস করে গোয়েন বলেন, "ইউরোপ এখন উলটে ভারতের স্টিল, অ্যালুমিনিয়াম, সিমেন্টের ওপর সিবিএএম নামে অতিরিক্ত কার্বন ট্যাক্স বসাচ্ছে। অর্থাৎ আপনারা দূষণ করেছেন। দূষণ রুখতে অর্থের প্রতিশ্রুতি দিয়েও তা আপনারা দিচ্ছেন না। উলটে ইস্পাত আমদানিতে ৫০ শতাংশ শুল্ক বসানো হচ্ছে।"

গোয়েলের তোপের মুখে এক প্যানেলিস্ট বলেন, তিনি যে ‘আপনারা’ শব্দটি ব্যবহার করছেন, তাতে আমেরিকাও পড়ে। কিন্তু গোয়েল জোর দিয়ে বলেন, তিনি ইউরোপের কথাই বলছেন। তাঁর মতে, নানা চাপ সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল ক্লিন এনার্জি কর্মসূচিগুলির মধ্যে রয়েছে। তাঁর কথায়, ভারত বিশ্বের ১৭ শতাংশ জনসংখ্যার দেশ হয়েও ৩ শতাংশ কার্বন নির্গমন করে। অথচ ইউরোপ ৩-৪ শতাংশ জনসংখ্যার দেশ হয়ে অনেক বেশি কার্বন নির্গমন করে। তাই ভারতকে জ্ঞান দেওয়ার আগে নিজেরা প্রতিশ্রুতি মতো অর্থ দিন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
EuropePiyush Goyal
Advertisement
Tags :
EuropePiyush Goyal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন