দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Israel

হঠাৎ বিপদবার্তা, ইজরায়েলগামী বিমান হাইজ্যাক! আকাশে তেল আভিভের যুদ্ধবিমান

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝআকাশে আচমকা বিমান থেকে জরুরি সংকেত পাঠানো হয়।
Subhodeep Mullick
12:38 PM Sep 30, 2026 IST
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝআকাশে আচমকা বিমান থেকে জরুরি সংকেত পাঠানো হয়।
প্রতীকী ছবি।

মাঝআকাশে ইজরায়েলগামী বিমান থেকে হঠাৎ বিপদবার্তা। সূত্রের দাবি, উড়ানটি হাইজ্যাক করা হয়েছে এবং তা বর্তমানে সৌদি আরবে আবতরণ করেছে। কিন্তু বিমানের ভিতরের ছবি এখনও স্পষ্ট নয়। যদিও হাইজ্যাকের দাবি খারিজ করে দিয়েছে ইজরায়েল। তবে সূত্রের মারফত জানা গিয়েছে, খবরটি প্রকাশ্যে আসার পরই তেল আভিভের আকাশে দেখা গিয়েছে  যুদ্ধবিমান। যদি সত্যিই বিমানটি হাইজ্যাক করা হয়, তাহলে নিঃসন্দেহে তা ভয়ংকর বার্তা বার্তা বহন করবে।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝআকাশে আচমকা বিমান থেকে জরুরি সংকেত পাঠানো হয়। ইজরায়েলি সংবাদমাধ্যম 'দ্য টাইমস অফ ইসরায়েল'-এর  প্রতিবেদন অনুযায়ী বিমানটি প্রথমে '৭৭০০' স্কোয়াউক কোড' প্রেরণ করে, যা সাধারণ জরুরি অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি সংকেত। এর কয়েক সেকেন্ড পর বিমানটি থেকে '৭৫০০ ট্রান্সপন্ডার কোড' প্রেরণ করা হয়। সাধারণত উড়ান হাইজ্যাক হলে এই সংকেত পাঠানো হয়। জানা গিয়েছে, এরপরই বিমানটি তার যাত্রাপথ বদল করে সৌদির অভিমুখে উড়তে থাকে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিমানটি সৌদির তাবুক বিমানবন্দরে অবতরণ করেছে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এহেন বিপদবার্তার পরই শুধু ইজরায়েল নয়, গোটা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ায়। জরুরি বৈঠকে বসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ইজরায়েলের আকাশসীমা। শুধু তাই নয়, দু'টি ইজরায়েলি যুদ্ধবিমানকে আকাশে চক্কর কাটতেও দেখা যায়। কিন্তু ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় স্পষ্ট করেছে যে কোনও হাইজ্যাকের ঘটনা ঘটেনি। প্রত্যেক যাত্রীই সুরক্ষিত রয়েছেন।

তাহলে কেন বিমান থেকে দু'টি বিপদবার্তা পাঠানো হল? সূত্রের খবর, ককপিটে দুই পাইলটের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়ে যায়। এরপরই বিমান থেকে জরুরি সংকেত প্রেরণ করা হয়। তবে বিমানের যাত্রাপথ পরিবর্তন এবং জরুরি সংকেত পাঠানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
DubaiFlightIsrael
Advertisement
Tags :
DubaiFlightIsrael

নিয়মিত খবরে থাকতে ফলো করুন