দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
US Midterm Election

'অন্নপূর্ণা'র টোপ দিয়েও লজ্জার হার ট্রাম্পের, খয়রাতি নয়, সুষ্ঠু প্রশাসনের পক্ষেই ভোট মার্কিন জনতার

ভারতের মতো দেশে নির্বাচনী ময়দানে এহেন খয়রাতি পন্থা কাজ করলেও, আমেরিকার মানুষ তা ছুড়ে ফেলে দিল।
Amit Kumar Das
04:15 PM Nov 04, 2026 IST
ভারতের মতো দেশে নির্বাচনী ময়দানে এহেন খয়রাতি পন্থা কাজ করলেও, আমেরিকার মানুষ তা ছুড়ে ফেলে দিল।
খয়রাতি নয়, সুষ্ঠু প্রশাসনের পক্ষে ভোট মার্কিন জনতার।

পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভাণ্ডারের ধাঁচে আমেরিকাবাসীকে নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা দিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনে (US Midterm Election) সংখ্যাগরিষ্ঠতা পেলে আমেরিকার প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার করে দেবেন। কিন্তু ট্রাম্পের টোপ গিললেন না সেখানকার জনতা। খয়রাতির পরিবর্তে সুষ্ঠু প্রশাসনের পক্ষেই ভোট দিলেন মার্কিন নাগরিকরা। যার পরিণতি, নির্বাচনে লজ্জার হার হারতে হল ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে।

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প কথা দিয়েছিলেন, যদি রিপাবলিকানরা হাউস এবং সেনেট দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে আমেরিকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকা) করে দেওয়া হবে। ভোটের ঠিক আগের দিনও ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, "রিপাবলিকানরা জিতলে আপনাদের প্রত্যেকের পকেটে ৫ হাজার ডলার থাকবে।" একটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের সংখ্যা আনুমানিক ২৪ কোটি ৫০ লক্ষ। যদি ট্রাম্পের দল জেতে এবং এই প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে মার্কিন প্রশাসনের খরচ হবে ১ লক্ষ কোটি ডলারেরও বেশি। কিন্তু এত অর্থ কোথা থেকে আসবে? তা সুনর্দিষ্টভাবে ব্যাখ্যা করেননি ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের দেশ প্রচুর অর্থ রয়েছে।” পরে অবশ্য দাবি করেন, শুল্ক থেকে আসা টাকা দিয়ে এই 'ট্রাম্প ডিভিডেন্ড' দেওয়া হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ট্রাম্প কথা দিয়েছিলেন, যদি রিপাবলিকানরা হাউস এবং সেনেট দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে আমেরিকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।

তবে ভারতের মতো দেশে নির্বাচনী ময়দানে এহেন খয়রাতি পন্থা কাজ করলেও, আমেরিকার মানুষ তা ছুড়ে ফেলে দিল। বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচনে প্রধান যে ইস্যুগুলি সামনে এসেছিল তা হল,

এই অবস্থায় আমেরিকার মহিলা ভোটার থেকে শুরু করে সাধারণ নাগরিকদের বক্তব্য ছিল, ৫ হাজার ডলার পাওয়ার তুলনায় মুদ্রাস্ফীতি, চাকরি ও শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলেও সেই ছবিটাই ফুটে উঠেছে। যেখানে দেখা যাচ্ছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট সেনেটে ডেমোক্র্যাটরা এগিয়ে ৫৩টিতে এবং রিপাবলিকানরা ৪২টিতে। অন্যদিকে, নিম্নকক্ষ ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৪টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা এবং ১৩৩টিতে এগিয়ে রিপাবলিকানরা। তবে কয়েকটি আসনের চূড়ান্ত ফল এখনও আসা বাকি। বলে রাখা ভালো, এতদিন পর্যন্ত সেনেটে রিপাবলিকানদের দখলে ছিল ৫৩টি এবং ডেমোক্র্যাটদের দখলে ছিল ৪৭টি আসন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের হাতে ছিল ২১৮টি আসন এবং ডেমোক্র্যাটদের ২১৪টি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AmericaDonald Trump
Advertisement
Tags :
AmericaDonald Trump

নিয়মিত খবরে থাকতে ফলো করুন