দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ukrainian soldier

৪৯১ দিন নিঃসঙ্গ লড়াই, বাঁচতে কাটেন নিজের পা! অবশেষে ড্রোনে উদ্ধার ইউক্রেনের যোদ্ধা

পাঁচ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত আধুনিক যুদ্ধকৌশলকে পুরোপুরি বদলে দিয়েছে। আকাশপথে ড্রোন ব্যবহার করে কোনও আহত সেনাকে উদ্ধারের ঘটনা বিশ্বে এটিই প্রথম।
Amit Kumar Das
12:45 PM Oct 26, 2026 IST
পাঁচ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত আধুনিক যুদ্ধকৌশলকে পুরোপুরি বদলে দিয়েছে। আকাশপথে ড্রোন ব্যবহার করে কোনও আহত সেনাকে উদ্ধারের ঘটনা বিশ্বে এটিই প্রথম।
ইউক্রেনের সেনা জওয়ান কনস্ট‌্যান্টিন ভ্লাসেঙ্কো।

থাকার জায়গায় ছিল একটি কংক্রিটের নিকাশি পাইপ এবং তার সঙ্গে লাগোয়া একটি মাটির নীচের আশ্রয়স্থল। একের পর এক সঙ্গীর মৃত্যু। ৪৯১ দিন নিঃসঙ্গ লড়াই! শেষ পর্যন্ত বাঁচতে নিজের হাতে কেটে ফেলেন নিজের পা। ফ্রন্টলাইনে টানা ৪৯১ দিন কাটানোর পর অবশেষে ড্রোনের সাহায্যে উদ্ধার করা হল ইউক্রেনের সেনা কনস্ট্যান্টিন ভ্লাসেঙ্কোকে। ৪৯ বছর বয়সি সেই সেনা এখন খবরের শিরোনামে। ইউক্রেনের কমান্ডারেরা জানান, পাঁচ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত আধুনিক যুদ্ধকৌশলকে পুরোপুরি বদলে দিয়েছে। আকাশপথে ড্রোন ব্যবহার করে কোনও আহত সেনাকে উদ্ধারের ঘটনা বিশ্বে এটিই প্রথম।

বোমার আঘাতে ধ্বংস হয়ে যাওয়া স্কুলের বয়লারের নিচে ছোট্ট এক গর্তে জবুথবু হয়ে বসে ছিলেন ইউক্রেনের সেনা কনস্ট্যান্টিন। চারদিকে তখন ঘনিয়ে আসছিল অন্ধকার। তার মধ্যেই সারাক্ষণ চলছে রুশ সেনার ড্রোনের নজরদারি, যা এড়িয়ে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। তাই বাঁচতে হলে তাঁকে এমন এক সিদ্ধান্ত নিতে হতো যা ভাবলেও শিউরে উঠতে হয়। নিজের একমাত্র অবশিষ্ট পা-টি নিজের হাতেই কেটে ফেলার সিদ্ধান্ত নিলেন তিনি। তাঁর কথায়, “পা-টা ইটের উপর রাখলাম, হাতে ছুরি নিলাম।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গত ফেব্রুয়ারিতে রুশ ড্রোন হামলায় বাঁ পা হারিয়েছিলেন কনস্ট্যান্টিন। একই হামলায় তাঁর ডান পা ভেঙে বেঁকে গিয়েছিল। এর ফলে তিনি হামাগুড়িও দিতে পারছিলেন না।

গত বছর ভ্লাসেঙ্কোকে ভার্টুন নামে পরিচিত একটি ফ্রন্টলাইন পোস্টে মোতায়েন করা হয়েছিল। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বাস্কি ছদ্মনামের এক সহযোদ্ধা। গত ফেব্রুয়ারিতে রুশ ড্রোন হামলায় বাঁ পা হারিয়েছিলেন কনস্ট্যান্টিন। একই হামলায় তাঁর ডান পা ভেঙে বেঁকে গিয়েছিল। এর ফলে তিনি হামাগুড়িও দিতে পারছিলেন না। ড্রোনের মাধ্যমে তাঁর কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছিল। ভ্লাসেঙ্কোর জন্মদিনে পাঠানো পার্সেলে চকলেট এবং দামি সিগারেটও ছিল। স্ত্রীর কাছ থেকে এসেছিল একটি গল্পের বই। কিন্তু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে। আকাশে রুশ ড্রোনের আধিপত্য বাড়তে থাকে। এ ভাবে বেশ কিছু দিন কাটে।

কিন্তু গত ফেব্রুয়ারিতে প্রবল বৃষ্টির কারণে বাঙ্কার জলে ভরে যায়। উপায় না দেখে একটি ভাঙা এবং পরিত্যক্ত স্কুলে আশ্রয় নেন। প্রায় আট মাস পর তিনি সেই পা কেটে ফেলতে বাধ্য হলেন। কারণ, আঘাতে পচে ফুলে গিয়েছিল পা। তাই নিজের কাছে থাকা ছুরি দিয়ে পা টি কেটে ফেলেন। রক্তপাত বন্ধ করতে সেখানে একটি ব্যান্ডেজ বেঁধে দেন। সেই নরকযন্ত্রণা সহ্য করেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি। প্রায় আট মাস বয়লার রুমের ছোট্ট গর্তে আত্মগোপন করে থাকার পর এবং ইউক্রেনের সম্মুখসমরে একটানা ৪৯১ দিন চরম দুর্ভোগ সহ্যের পর, গত ৪ অক্টোবর তাঁকে উদ্ধার করা হয়। আকাশপথে দুর্গম অঞ্চল পেরিয়ে বিশাল ড্রোন ঝুলিয়ে ভ্লাসেনকোকে ১৫ কিলোমিটার দূরের নিরাপদ স্থানে উড়িয়ে নেওয়া হয়। ঘটনার সূত্রপাত ঘটেছিল গত বছরের মে মাসে।

হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের সেনা কনস্ট‌্যান্টিন ভ্লাসেঙ্কো।

খারকিভ অঞ্চলের সম্মুখসমরে বা ‘কিল জোনে’ ‘বাস্কি’ ছদ্মনামের এক সহযোদ্ধার সঙ্গে এক ওয়ান-ম্যান বাঙ্কার বা ডাগআউটে মোতায়েন করা হয় ভ্লাসেনকোকে। দিনের পর দিন আকাশ থেকে ড্রোনের মাধ্যমে রসদ ফেলা হতো তাদের জন্য। যখন তাদের বদলি করার সময় আসে, তখন উদ্ধার করতে আসা চারজন সেনাই রুশ হামলায় একে একে নিহত হন। ভ্লাসেনকো বুঝতে পারেন, এ এক এমন স্থান যেখানে প্রবেশ করলে আর জীবিত ফেরা সম্ভব নয়। মৃত্যুপুরী থেকে গাড়ি বা সাঁজোয়া যান দিয়ে আহতদের উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ায় ইউক্রেনীয় কমান্ডাররা বেশ চিন্তিত হয়ে পড়েন। সাধারণ যান পাঠিয়ে উদ্ধারের দুটি প্রচেষ্টাও ব্যর্থ হয় যখন রুশ ড্রোন দুটি যানকেই উড়িয়ে দেয়।

ঠিক সেই মুহূর্তে ‘গুরজুফ ডিফেন্স’ নামক একটি স্থানীয় প্রতিষ্ঠানের তৈরি নতুন ভারী-উত্তোলনকারী ছয় ব্লেডের এক বিশাল ড্রোনের কথা জানতে পারেন সেনাকর্তারা। ড্রোনটি ৯০ কেজি ওজন নিয়ে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। অক্টোবরের শুরুতে ড্রোনের ড্রপ করা রসদের প্যাকেটের ভিতর হঠাৎ করেই এক অদ্ভুত হার্নেস ও দিকনির্দেশনামূলক ভিডিওসহ একটি ফোন পান ভ্লাসেনকো। এরপর ৪ অক্টোবর আসে সেই বহুল প্রতীক্ষিত উদ্ধারের মুহূর্ত। নিজেকে ড্রোন থেকে ঝুলন্ত এক মেটাল ক্লিপ বা কারাবিনারের সঙ্গে আটকে নেন ভ্লাসেনকো। ড্রোনটি তাঁকে ৭০ মিটার (২৩০ ফুট) উপরে তুলে নিয়ে যায়। অভিযান সফল করতে একযোগে তিনটি অন্য ড্রোন ওই মূল উদ্ধারকারী ড্রোনকে পাহারা দেয় এবং ইউক্রেন সেনার কামানের গোলা ও ড্রোন দুঘণ্টা ধরে রুশ ঘাঁটিতে টানা বোমাবর্ষণ করে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে। ১৫ মিনিটের টানটান উত্তেজনাকর সফর শেষে ড্রোনটি ভ্লাসেনকোকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Russia-Ukraine Conflict
Advertisement
Tags :
Russia-Ukraine Conflict

নিয়মিত খবরে থাকতে ফলো করুন