দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
US-Iran Conflict

ট্রাম্পের মুখে সমঝোতার বুলি, তারপরই ইরানের কেশম দ্বীপে হামলা আমেরিকার!

মধ্যপ্রাচ্যে কি ফের জোরালো হবে যুদ্ধের দামামা?
Biswadip Dey
09:59 AM Nov 03, 2026 IST
মধ্যপ্রাচ্যে কি ফের জোরালো হবে যুদ্ধের দামামা?
ফাইল ছবি।

আমেরিকা এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা (US-Iran Conflict) ফের বাড়তে চলেছে। সোমবারই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। অথচ এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এখনও সম্ভব। কিন্তু ফের মার্কিন হামলায় প্রশ্ন উঠে পড়ল, তাহলে কি মধ্যপ্রাচ্যে ফের জোরালো হবে যুদ্ধের দামামা?

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকদিনে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন ধারাবাহিক অথচ সীমিত সামরিক হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপে হামলাও তারই অংশ বলে দাবি ওয়াকিবহাল মহলের। যদিও মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর একটি মার্কিন বিমানের ওপর গুলি চালানোর পরই পালটা জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ট্রাম্প এর আগে নিজের সোশাল মিডিয়া 'ট্রুথ সোশাল'-এ লিখেছিলেন, 'তেলের দাম হু হু করে কমতে শুরু করেছে। ব্যারেলপিছু ১০ ডলার, এটা একটা রেকর্ড। কেননা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে ইরানের সঙ্গে আর যুদ্ধ হবে না। ইরান একটা সমঝোতা চায়, যত দ্রুত সম্ভব। আর সেটা হতেই পারে।' ট্রাম্পের এহেন পোস্টের পরে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল, তাহলে হয়তো এবার সত্যিই যুদ্ধ থামতে পারে। কিন্তু কেশম দ্বীপের হামলা ফের উদ্বেগ বাড়িয়ে তুলল।

বলে রাখা ভালো, সম্প্রতি শান্তি আলোচনার জন্য ইরানকে চিঠি দিয়েছিল আমেরিকা। ট্রাম্পের নির্দেশে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইকে চিঠিটি দিয়েছেন ট্রাম্পের ডেপুটি জেডি ভ্যান্স। গত শনিবার মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে ভ্যান্সের চিঠিটি রেজাইয়ের কাছে পৌঁছয়। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমসে’র প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে তেহরানকে সরাসরি বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনার প্রধান বিষয় হবে ইরানের পারমাণবিক কর্মসূচি। সূত্রের খবর, চিঠিতে সুনির্দিষ্ট কোনও শান্তি শর্তের পরিবর্তে আলোচনার একটি ‘কাঠামো’ তুলে ধরা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Donal TrumpUS-Iran
Advertisement
Tags :
Donal TrumpUS-Iran

নিয়মিত খবরে থাকতে ফলো করুন