দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
US Midterm Elections 2026

আমেরিকায় শুরু গণনা, পিছিয়ে ট্রাম্পের দল! কংগ্রেস দখলে নেবে ডেমোক্র্যাটরা?

অধিকাংশ প্রদেশেই শেষ হয়েছে ভোটগ্রহণ।
Biswadip Dey
09:31 AM Nov 04, 2026 IST
অধিকাংশ প্রদেশেই শেষ হয়েছে ভোটগ্রহণ।
ছবি: সংগৃহীত।

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের (US Midterm Elections 2026) ভোটগ্রহণ পর্ব একেবারে শেষের মুখে। অধিকাংশ প্রদেশেই শেষ হয়েছে ভোট। শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের থেকে এই মুহূর্তে এগিয়ে ডেমোক্র্যাটরা।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেনেটে ডেমোক্র্যাটরা ৪৫টি আসনে এগিয়ে আছে, যেখানে রিপাবলিকানরা এগিয়ে আছে ৩৪টি আসনে। ওহাইও, টেক্সাস ও আরকানসাসের মতো রিপাবলিকানের দখলে থাকা প্রদেশেও এগিয়ে ডেমোক্র্যাটরা। সেই সঙ্গেই প্রতিনিধি পরিষদের (হাউস অফ রিপ্রেন্টেটিভস) অনেক আসনে তারা এগিয়ে, যেগুলিও রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। এর মধ্যে নর্থ ক্যারোলিনায় ডেমোক্র্যাটরা ইতিমধ্যেই একটি আসন নিজেদের দখলে নিয়েছে। এটাকে ভোট গণনার পর্যায়ে ডেমোক্র্যাটদের প্রথম বড় জয় হিসেবেই গণ্য হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে কী হবে? সত্যিই যদি শেষপর্যন্ত ফলাফল ডেমোক্র্যাটদের অনুকূলে থাকে তাহলে নিশ্চিত ভাবেই তাদের হাতে এমন ক্ষমতা চলে আসবে, যার মাধ্যমে তারা ট্রাম্পের অনেক পরিকল্পনা আটকে দিতে পারবে আইনি পথে। এছাড়া, তারা শুনানির আয়োজন করা, সমন জারি করা এবং তদন্ত পরিচালনার ক্ষমতাও পেয়ে যাবে। তবে ট্রাম্পের ভেটো দেওয়ার ক্ষমতা এবং সেনেটে ‘ফিলিবাস্টার’ (আইন প্রণয়ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা সৃষ্টির কৌশল)-এর কারণে বিষয়টা খুব একটা সহজ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আমেরিকা ইরান যুদ্ধের মতো নানা ইস্যুতেই প্রবল বিরোধিতার মুখে পড়েছেন ট্রাম্প। সেক্ষেত্রে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল বৈশ্বিক কূটনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার প্রাথমিক ট্রেন্ড মেনে ট্রাম্প সত্যিই 'ব্যাকফুটে' যান, নাকি আচমকাই প্রত্যাবর্তন ঘটিয়ে ফের ডেমোক্র্যাটদের পিছনে ফেলে দিতে পারে রিপাবলিকানরা। পুরো ফলাফল প্রকাশ হতে বুধবার সন্ধ্যা পেরিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তার আগে পুরো ছবিটা পরিষ্কার হবে না। তবে প্রাথমিক ট্রেন্ড কিন্তু রিপাবলিকানদের চিন্তায় রেখেছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Donald TrumpUS
Advertisement
Tags :
Donald TrumpUS

নিয়মিত খবরে থাকতে ফলো করুন