দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Israel election

মঙ্গলে নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষা, 'কাজ শেষ করব, বিবিকে ভোট দিন', 'বন্ধু'র পাশে দাঁড়িয়ে বার্তা ট্রাম্পের

Trump Backs Netanyahu: ট্রাম্পের হুঁশিয়ারি, ইজরায়েলে যদি অন্য কোনও রাজনৈতিক শক্তি বা ভুল নেতৃত্ব ক্ষমতায় আসে, তবে ওয়াশিংটন আর আগের মতো পাশে দাঁড়াবে না।
Amit Kumar Das
05:35 PM Oct 26, 2026 IST
Trump Backs Netanyahu: ট্রাম্পের হুঁশিয়ারি, ইজরায়েলে যদি অন্য কোনও রাজনৈতিক শক্তি বা ভুল নেতৃত্ব ক্ষমতায় আসে, তবে ওয়াশিংটন আর আগের মতো পাশে দাঁড়াবে না।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ২৭ অক্টোবর ইজরায়েলে হতে চলেছে সাধারণ নির্বাচন। ২০২৩ সালে হামাস হামলার পর এই প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিকে। যা ঠিক করে দেবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। হাইভোল্টেজ এই নির্বাচনে নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকোটকে। তবে মঙ্গলবার ভোটগ্রহণের আগে নেতানিয়াহুকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বার্তা দিলেন, "বিবিকে ভোট দিন আমাদের কাজ শেষ করতে হবে।"

সোশাল মিডিয়ায় নেতানিয়াহুর প্রতি খোলাখুলি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যেখানে তিনি লেখেন, 'ইজরায়েলের ভোটারদের উচিত নেতানিয়াহুর হাত শক্ত করা। প্রধানমন্ত্রী হিসেবে ফের বিবিকে ভোট দিন। কারণ আমরা যে কাজ শুরু করেছি, তা আমাদের একসঙ্গে শেষ করতে হবে।' শুধু নেতানিয়াহুর প্রশংসা নয়, একইসঙ্গে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প। নিজের বার্তায় বুঝিয়ে দিয়েছেন, ইজরায়েলে যদি অন্য কোনও রাজনৈতিক শক্তি বা ভুল নেতৃত্ব ক্ষমতায় আসে, তবে ওয়াশিংটন আর আগের মতো পাশে দাঁড়াবে না। তিনি লেখেন, 'যদি ইজরায়েল এমন কোনও নেতাকে বেছে নেয়, যাঁর অর্থ বিবি (নেতানিয়াহু) ছাড়া অন্য কেউ, তবে আমেরিকাকে একাই সমস্ত কাজের দায়িত্ব নিতে হবে। আর সেই কাজে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মঙ্গলবার ভোটগ্রহণের আগে নেতানিয়াহুকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বার্তা দিলেন, "বিবিকে ভোট দিন আমাদের কাজ শেষ করতে হবে।"

এদিকে ইজরায়েলে ফের ক্ষমতায় আসতে আমেরিকার সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ককে হাতিয়ার করেছেন নেতানিয়াহু। তাঁর দল লিকুদ পার্টির তরফে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে ইরানকে কড়া জবাব দেওয়ার সাফল্য তুলে ধরেছেন। দাবি করেছেন, ফের ক্ষমতায় এলে আগামী ২ বছরের মধ্যে ইজরায়েলের উপর থেকে ইরানের জুজু দূর করে দেবেন তিনি।

রিপোর্ট বলছে, মঙ্গলবার ইজরায়েলে অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কোনও শিবিরই একা ৬১টি আসনের ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। সেক্ষেত্রে নেতানিয়াহু শিবির ৪৯-৫৩ আসন, বিরোধী শিবির ৫০-৫৪ আসনে আটকে থাকতে পারে। ফলে ছোট দল ও আরব দলগুলির ১২টি আসনই সরকার গঠনে নির্ণায়ক হবে। এবারের নির্বাচনের ভুল ইস্যু হয়ে উঠেছে, যুদ্ধ ও নিরাপত্তা, কট্টর ইহুদিদের সেনায় ছাড়, বিচারবিভাগীয় সংস্কার এবং যুদ্ধের জেরে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ। নির্বাচনের ফল শুধু ইজরায়েল নয়, ইরান-যুদ্ধের পরবর্তী পর্যায়কেও প্রভাবিত করবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Donald TrumpIsrael
Advertisement
Tags :
Donald TrumpIsrael

নিয়মিত খবরে থাকতে ফলো করুন