দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Stephanie Matto

বাতকর্ম বিক্রি করে কোটি টাকা আয়! ব্যবসা ছেড়ে এখন কী করছেন লাস্যময়ী?

তরুণীর আজব পেশা অবাক করে সকলকে।
Sayani Sen
04:58 PM Nov 01, 2026 IST
তরুণীর আজব পেশা অবাক করে সকলকে।
  • সত্যি বড়ই অদ্ভুত এই পৃথিবী! আর তা যেন কল্পনাকেও হার মানায়। এই যেমন স্টেফানি মাট্টো। তরুণীর এ এক আজব পেশা। বোতলে বোতলে বাতকর্ম ভরে তিনি বিক্রি করতেন! হ্যাঁ, ঠিকই পড়েছেন। এই বস্তুটিও যে বিক্রি হতে পারে এবং তা কিনতেও লোকে আগ্রহী হয়, একথা কোনওদিন ভেবেছিলেন? তবে স্টেফানি তা করে দেখিয়েছিলেন।

  • আসলে কথায় বলে, 'দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ…।' স্টেফানি মাট্টোর পেশার কথা শুনলে যেন সেকথাই মনে হয়। সত্যি অবাক করা বলেই স্টেফানিকে নিয়ে হইচইও কিছু কম হয়নি। আর হবে না-ই বা কেন, এমন পেশা যে হয়, তাই তো ভাবতে পারেননি কেউ।

  • স্টেফানি কানেক্টিকাটের বাসিন্দা। বোতলে বোতলে ‘হাওয়া কা ঝঁওকা’ জমিয়ে তা বিক্রি শুরু করেন তিনি। দ্রুত এই অভিনব পণ্য কিনতে লাইন লেগে যায়! এক বোতলের দাম ধার্য করা হয় ১ হাজার ডলার! কিন্তু এত চড়া দামেও ক্রেতার অভাব হয়নি। স্টেফানির সাপ্তাহিক রোজগারই পৌঁছে গিয়েছিল ৩৮ হাজার ডলারে। ক্রমে চাহিদা এতই বাড়ে, ১ সপ্তাহে ৫০টি পর্যন্ত বোতল বিক্রি হয়ে যেতে থাকে!

  • সোশাল মিডিয়ায় তাঁর জীবনযাপনের টুকরো ছবি তুলে ধরতেন স্টেফানি। তাতে স্পষ্ট ব্যবসায়িক আয়ের টাকায় কেমন বিলাসবহুল দিনযাপন করতেন তিনি। শেষপর্যন্ত এক নিদারুণ অভিজ্ঞতার শিকার হতে হল তাঁকে। যার ধাক্কায় শেষ পর্যন্ত এই বিচিত্র পেশা ছাড়তেই হয় স্টেফানিকে।

  • তবে এত বেশি পরিমাণে বাতকর্ম ‘উৎপাদন’ করতে গিয়ে স্টেফানির হাল হয়ে যায় বেহাল। তিনি নিজেই জানিয়েছিলেন সেকথা। সেদিন তিনি তিনটি প্রোটিন শেক ও এক অতিকায় বাটি ব্ল্যাক বিন স্যুপ খেয়ে ফেলেন। এরপরই তাঁর মনে হতে থাকে, শরীরটা ঠিক জুত লাগছে না।

  • স্টেফানি জানিয়েছিলেন, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর। যতবারই শ্বাস নেন বুকের মধ্যে অদ্ভুত চিনচিনে অনুভূতি হচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন তাঁর যকৃতে অসম্ভব চাপ পড়ছে। স্টেফানির মনে হয়েছিল, তাঁর অন্তিমকাল উপস্থিত। স্ট্রোক হয়েই হয়তো মৃত্যু হবে তাঁর। শেষমেশ ছুটতে হয় হাসপাতালে। তবে ডাক্তারকে নিজের পেশা সম্পর্কে কিছু বলতে ভরসা পাননি স্টেফানি।

  • বর্তমানে স্টেফানি বাতকর্ম বিক্রির পেশা ছেড়ে দিয়েছেন। আপাতত সোশাল মিডিয়ায় নানা ভিডিও শেয়ার করেন। কখনও মেকআপ, আবার কখনও পোষ্যের সঙ্গে কাটানো সময়ের টুকরো ছবি তুলে ধরে। সম্প্রতি হ্যালোউইনের সাজগোজের ভিডিও শেয়ার করেন স্টেফানি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন