৩ অক্টোবর ২০২৬: মেষ রাশির আজকের দিন
গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন রাশিফলে।
Buddhadeb Halder
07:00 AM Oct 03, 2026 IST
Advertisement
আজকের দিনটিতে কর্মক্ষেত্রে দারুণ শুভ প্রভাব লক্ষ্য করা যাবে। দশম স্থানে শুভ গ্রহের দৃষ্টির কারণে নতুন কাজের ক্ষেত্রে সাফল্য মিলবে। ব্যবসায়ে অপ্রত্যাশিত আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে। পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। দূরভ্রমণের সুযোগ থাকলে হাতছাড়া করবেন না। স্বাস্থ্য ভালোই যাবে, তাও খাওয়াদাওয়ায় অনিয়ম এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া চমৎকার থাকবে। স্বজনদের থেকে ভালো উপহার পেতে পারেন।
- শুভ রং: লাল
- শুভ সংখ্যা: ৯
- প্রতিকার: অশ্বত্থ গাছে জল নিবেদন করুন।
Advertisement
Advertisement