মিথুন রাশির জন্য আজকের দিনটি অত্যন্ত ফলদায়ক। আপনার রাশি অধিপতি বুধের প্রভাবে বুদ্ধির জোরে কঠিন কাজ উদ্ধার হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। নতুন কোনও ব্যবসার পরিকল্পনা আজ সফল হতে পারে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। ভাইবোনের থেকে সাহায্য পেতে পারেন। দূরের কোনও আত্মীয়ের কাছ থেকে শুভ সংবাদ আসতে পারে। সামাজিক কাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে।
Advertisement
- পকেটে সবসময় একটি সাদা রুমাল রাখুন।
- আজ হালকা নীল বা আকাশি রঙের পোশাক পরুন।
- বাড়ি থেকে বেরোনোর সময় গুরুজনদের আশীর্বাদ নিন।
