৪ অক্টোবর ২০২৬: মিথুন রাশির আজকের দিন
গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন রাশিফলে।
Buddhadeb Halder
07:02 AM Oct 04, 2026 IST
Advertisement
শুভ গ্রহের কৃপায় আজকের দিনটি মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে পুরনো কোনও পরিশ্রমের সুফল মিলবে। আর্থিক দিক থেকে বড় কোনও প্রাপ্তির সম্ভাবনা প্রবল। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে আজকের দিনটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পক্ষে উত্তম। তবে বৈবাহিক জীবনে সামান্য মতপার্থক্য তৈরি হতে পারে। বাকসংযম বজায় না রাখলে বিবাদ বাড়তে পারে। সামাজিক কোনও কাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ মিলবে। স্বাস্থ্যের দিকে নজর দিন, পেটের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। সন্তানদের পড়াশোনা নিয়ে ভালো খবর পেতে পারেন।
- শুভ রং: সবুজ
- শুভ সংখ্যা: ৫
- করণীয়: গাছে জল ঢালুন ও পশুপাখিকে খাদ্য দিন।
Advertisement
Advertisement