৩০ সেপ্টেম্বর ২০২৬: তুলা রাশির আজকের দিন
গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন রাশিফলে।
Buddhadeb Halder
07:06 AM Sep 30, 2026 IST
Advertisement
তুলা রাশির জাতকদের জন্য দিনটি দারুণ আনন্দময়। রাশিপতি শুক্র অনুকূলে থাকায় আপনার আকর্ষণ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। আইনি জটিলতা বা বকেয়া মামলার রায় আজ আপনার পক্ষে আসার সম্ভাবনা প্রবল। বৈবাহিক সম্পর্কে আজ মধুরতা বজায় থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে কোনও সুখবর বা উপহার পেতে পারেন। আর্থিক পরিস্থিতি বেশ জোরালো থাকবে এবং আজ কেনাকাটার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে কোনও আনন্দদায়ক ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
- শুভ সংখ্যা: ৬
- শুভ রং: গোলাপি
- পরামর্শ: দুঃস্থদের খাবার দিন বা বস্ত্র দান করুন।
Advertisement
Advertisement