৩ অক্টোবর ২০২৬: বৃশ্চিক রাশির আজকের দিন
গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন রাশিফলে।
Buddhadeb Halder
07:07 AM Oct 03, 2026 IST
Advertisement
আজ অষ্টম ভাবে শনি-চন্দ্রের অশুভ সংযোগের ফলে আপনার মন উদাসীন হতে পারে। আর্থিক অপচয় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, বেহিসাবি কেনাকাটা এড়িয়ে চলুন। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার খরচ বাড়তে পারে। অফিসে আপনার কোনও ভুল কাজের কারণে ঊর্ধ্বতনের ক্ষোভের মুখে পড়তে হতে পারে। বন্ধুদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না। কোনও আইনি নথিপত্রে স্বাক্ষর করার আগে অত্যন্ত ভালো করে পড়ে নিন।
- শুভ রং: গাঢ় লাল
- শুভ সংখ্যা: ৮
- প্রতিকার: হনুমান চালিশা পাঠ করুন।
Advertisement
Advertisement