দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Monthly Dhanu Rashifal

মাসিক রাশিফল, অক্টোবর ২০২৬: ধনুর ভাগ্যের চাকা কোন দিকে?

শরতের আগমনী সুরের সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের মতো গ্রহ-নক্ষত্রের অবস্থানও এ মাসে পালটাচ্ছে। অক্টোবর মাসে রবি, বুধ ও শুক্রের স্থান পরিবর্তন একাধিক রাশির ভাগ্যচক্রে বড় পরিবর্তন আনতে চলেছে। ব্যবসায়ীদের জন্য এই মাস যেমন নতুন সুযোগের দরজা খুলবে, তেমনই চাকরিজীবীদের বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। স্বাস্থ্য এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন লেগেই থাকবে। সার্বিক দিক থেকে অক্টোবর মাস কার জন্য কেমন কাটবে, চোখ রাখা যাক ১২টি রাশির বিশদ রাশিফলে।
Buddhadeb Halder
07:08 AM Oct 01, 2026 IST

ধনু রাশির জন্য অক্টোবর মাস অনুকূল ফলাফল নিয়ে আসছে। কর্মক্ষেত্রে আপনার নতুন চিন্তাভাবনা প্রশংসিত হবে। ব্যবসায়ীদের আয় বাড়বে এবং নতুন চুক্তি হওয়ার ভালো যোগ দেখা যাচ্ছে। বিদেশে পড়াশোনা বা কাজের সুযোগ পেতে পারেন। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ মিলবে, দাম্পত্য সম্পর্কও দারুণ থাকবে। আর্থিক সঞ্চয় বাড়ানোর সুযোগ হাতছাড়া করবেন না। স্বাস্থ্য ভালো থাকলেও অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে ক্লান্তি অনুভূত হতে পারে। সুষম খাবার খান ও সময়মতো ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। বন্ধুদের কাছ থেকে বড় সাহায্য মিলবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AstrologyMonthly HoroscopeZodiac Sign
Advertisement
Tags :
AstrologyMonthly HoroscopeZodiac Sign

নিয়মিত খবরে থাকতে ফলো করুন