মাসিক রাশিফল, অক্টোবর ২০২৬: কন্যার ভাগ্যের চাকা কোন দিকে?
শরতের আগমনী সুরের সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের মতো গ্রহ-নক্ষত্রের অবস্থানও এ মাসে পালটাচ্ছে। অক্টোবর মাসে রবি, বুধ ও শুক্রের স্থান পরিবর্তন একাধিক রাশির ভাগ্যচক্রে বড় পরিবর্তন আনতে চলেছে। ব্যবসায়ীদের জন্য এই মাস যেমন নতুন সুযোগের দরজা খুলবে, তেমনই চাকরিজীবীদের বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। স্বাস্থ্য এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন লেগেই থাকবে। সার্বিক দিক থেকে অক্টোবর মাস কার জন্য কেমন কাটবে, চোখ রাখা যাক ১২টি রাশির বিশদ রাশিফলে।
Buddhadeb Halder
07:05 AM Oct 01, 2026 IST
Advertisement
কন্যা রাশির ক্ষেত্রে অক্টোবর মাসটি সতর্কতার সঙ্গে কাটানো ভালো। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ মানসিকভাবে কিছুটা ক্লান্ত করতে পারে। আর্থিক বিষয়ে খুব চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, ভুল বিনিয়োগে ক্ষতি হতে পারে। তবে মাসের মধ্যভাগে নতুন আয়ের পথ খুলে যেতে পারে। পরিবারের কারও শারীরিক অসুস্থতা উদ্বেগের কারণ হতে পারে। বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক টান বজায় থাকবে। পড়াশোনায় শিক্ষার্থীদের মন একাগ্র রাখতে হবে। কাজের পাশাপাশি সঠিক বিশ্রাম নিন, নচেৎ অতিরিক্ত ক্লান্তির কারণে শারীরিক অবক্ষয় হতে পারে।
- বুঝেশুনে টাকা বিনিয়োগ করুন।
- নিজের বিশ্রামের জন্য সময় বের করুন।
- পারিবারিক সমস্যা দ্রুত মিটিয়ে ফেলুন।
Advertisement
Advertisement