সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (০৪ অক্টোবর-১০ অক্টোবর ২০২৬)
আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র, কর্কটে মঙ্গল ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় রবি, তূলায় বক্রী শুক্র এবং বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Buddhadeb Halder
07:10 AM Oct 04, 2026 IST
Advertisement
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী বিভিন্ন কারণে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। অতিরিক্ত উপার্জনের জন্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি থাকলেও কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। বহুদিন ধরে চলা কোনও মামলা-মোকদ্দমার ফল আপনার অনুকূলে আসতে পারে। পরিবারে কারও চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
Advertisement
Advertisement