দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Weekly Mesh Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (০৪ অক্টোবর-১০ অক্টোবর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র, কর্কটে মঙ্গল ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় রবি, তূলায় বক্রী শুক্র এবং বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Buddhadeb Halder
07:00 AM Oct 04, 2026 IST
আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র, কর্কটে মঙ্গল ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় রবি, তূলায় বক্রী শুক্র এবং বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সপ্তাহের প্রথমদিকে সন্তানের পড়াশোনা নিয়ে সমস‌্যা তৈরি হতে পারে। সামাজিক কাজের মাধ‌্যমে সমাজে আপনার মান-সম্মান বাড়িয়ে তুলুন। নতুন ব‌্যবসার পরিকল্পনার এই সময় সফলতা পাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মার্জিত ভাবে কথাবার্তা বলুন। শরীর স্বাস্থ‌্যের দিকে নজর দিন। সরকারি চাকরির জন‌্য কর্মপ্রার্থীরা প্রবেশিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। পারিবারিক সমস‌্যায় কোনও মতামত দেওয়ার আগে ভালো করে ভাবনা-চিন্তা করে নেবেন। বাবা-মায়ের চিকিৎসার জন‌্য অর্থ ব‌্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সরকারি সাহায‌্যে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। ঠিকাদারী ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AstrologyWeekly horoscopeZodiac Sign
Advertisement
Tags :
AstrologyWeekly horoscopeZodiac Sign

নিয়মিত খবরে থাকতে ফলো করুন