দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (০৪ অক্টোবর-১০ অক্টোবর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র, কর্কটে মঙ্গল ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় রবি, তূলায় বক্রী শুক্র এবং বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Buddhadeb Halder
07:09 AM Oct 04, 2026 IST
আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র, কর্কটে মঙ্গল ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় রবি, তূলায় বক্রী শুক্র এবং বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার সারল্যের সুযোগ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার সুনাম নষ্ট করতে পারে। এই সময় লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। নিজের স্বাস্থ‌্যের প্রতি অবশ‌্যই যত্নবান থাকুন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল আশাব‌্যঞ্জক হবে। এই সময় তাদের উচ্চশিক্ষার জন‌্য চেষ্টা চালিয়ে যাওযা উচিত। ব‌্যবসায় মন্দাভাব কেটে যাওয়ার সম্ভাবনা। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন। পিতামাতার উপস্থিতিতে ভাই-বোনদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যেতে পারে। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। মাতৃকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AstrologyWeekly horoscopeZodiac Sign
Advertisement
Tags :
AstrologyWeekly horoscopeZodiac Sign

নিয়মিত খবরে থাকতে ফলো করুন