সাপ্তাহিক রাশিফলে সিংহ (০৪ অক্টোবর-১০ অক্টোবর ২০২৬)
Buddhadeb Halder
এই রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। অংশীদারী ব্যবসায় ভুল বোঝাবুঝির জন্য ব্যবসায় মন্দাভাব। কর্মক্ষেত্রে উন্নতির জন্য অধিক পরিশ্রম করতে হবে। পরিবারে আপনার গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায়িক উন্নতি লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক অবসাদ থেকে দূরে থাকুন। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যমী হতে রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে। চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় তাদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। কতিপয় ব্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত ব্যবসার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll