সাপ্তাহিক রাশিফলে মীন (১১ অক্টোবর-১৭ অক্টোবর ২০২৬)
আলোচ্য সপ্তাহের প্রারম্ভে কর্কটে মঙ্গল ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় রবি ও চন্দ্র, তুলায় বক্রী শুক্র ও বুধ, কুম্ভে রাহু, মীনে বক্রী শনি। ১৭ অক্টোবর সন্ধ্যা ৭.৫২ মিনিটে রবি তুলায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Buddhadeb Halder
07:11 AM Oct 11, 2026 IST
Advertisement
সপ্তাহের শুরুতে অত্যাধিক বিলাসিতা ও অমিতব্যয়ীতার ফলে অর্থকষ্টে পড়তে পারেন। ব্যবসায়ীরা মানসিক শান্তির জন্য ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। কোনও মূল্যবান সামগ্রী কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। আপনার সন্তান উচ্চশিক্ষার সাফল্যের জন্য আপনার মুখ উজ্জ্বল করবে। পিতা-মাতার শরীর খুব একটা ভালো যাবে না। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ আসবে। বয়স্ক জাতক-জাতিকারা সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। কর্মস্থানে গণ্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
Advertisement
Advertisement