দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (০৪ অক্টোবর-১০ অক্টোবর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র, কর্কটে মঙ্গল ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় রবি, তূলায় বক্রী শুক্র এবং বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Buddhadeb Halder
07:08 AM Oct 04, 2026 IST
আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র, কর্কটে মঙ্গল ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় রবি, তূলায় বক্রী শুক্র এবং বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী সপ্তাহের শুরুতে আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা। বয়স্ক জাতক-জাতিকারা হাঁটুর ব‌্যথায় কষ্ট পেতে পারেন। এই সময় বহুমুখী উপায়ে অর্থ রোজগার করতে পারবেন। মায়ের স্বাস্থ‌্য খুব একটা ভালো যাবে না। শ্বশুরকূল থেকে আর্থিক আনুকূল‌্য লাভের যোগ প্রবল। জমি-বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শ অবশ‌্যই করে নেবেন। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। স্বাধীন পেশাগত ক্ষেত্রে অর্থ সমস‌্যা সাময়িক, আগামিদিনে এই সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সপ্তাহের মধ‌্যভাগ থেকে ভালো-মন্দ মিশিয়ে কাটবে। সন্তানদের উচ্চশিক্ষায় সাফল‌্যের জন‌্য আপনি গর্ব বোধ করবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AstrologyWeekly horoscopeZodiac Sign
Advertisement
Tags :
AstrologyWeekly horoscopeZodiac Sign

নিয়মিত খবরে থাকতে ফলো করুন