দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Gajakesari Rajyog 2026

১০০ বছর পর দুর্গাপুজোয় 'গজকেশরী রাজযোগ', কপাল খুলবে কোন কোন রাশির?

জেনে নিন কী রয়েছে আপনার ভাগ্যে।
Sayani Sen
06:12 PM Sep 30, 2026 IST
জেনে নিন কী রয়েছে আপনার ভাগ্যে।
প্রতিদিন গ্রাফিক্স

সামনেই দুর্গাপুজো। উৎসবের মরশুমে দিনগুলি কাটুক অন্যরকম, তা কে না চান? তবে সত্যিই কি তেমন কাটবে জীবন? জ্যোতিষীদের মতে. প্রায় ১০০ বছর পর দুর্গাপুজোর সময় নাকি বৃহস্পতি ও চন্দ্রের সংযোগস্থাপন হতে পারে। তার ফলে তৈরি হবে 'গজকেশরী রাজযোগ' (Gajakesari Rajyog 2026)। জেনে নিন তার প্রভাবে কোন রাশির জীবনে কী ঘটতে পারে।

মেষ:
এই রাশির জাতকদের প্রেমের সম্পর্ক আরও মধুর হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। বাড়তে পারে বেতন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বৃষ:
এই রাশির জাতকদের দাম্পত্য জীবন আরও সুখের হবে। আর্থিক দিকও বেশ শুভ। বহুদিন ধরে আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে।

মিথুন:
এই রাশির জাতকদের মানসিক চাপ কমবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে বাড়তে পারে দায়িত্ব।

কর্কট:
এই রাশির জাতকদের বিয়ের কথা পাকা হতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

সিংহ:
সাময়িক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় প্রচুর লাভ হবে। সঙ্গীর সঙ্গে তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন।

কন্যা:
বিনিয়োগ করতে পারেন। তাতে লাভবানও হবেন যথেষ্ট। জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত নিতে পারেন।

তুলা:
কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভাবনা। ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। বাড়তে পারে বেতন। প্রেমর জীবনে ব্যাপক উন্নতির সম্ভাবনা। নতুন সম্পর্কে জড়াতে পারেন।

বৃশ্চিক:
কাছের কোনও মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই কথা বলার ক্ষেত্রে সাবধান হোন। বাড়তে পারে আয়। তবে বেহিসাবি খরচ করবেন না।

ধনু:
বহুদিনের কোনও পুরনো রোগ সারতে পারে। পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হবে। দাম্পত্য জীবন সুখের হবে।

মকর:
আপনার সম্পত্তি বৃদ্ধি হতে পারে। কোনও স্থাবর সম্পত্তি কিনতে পারেন। গাঁটের ব্যথা বাড়তে পারে। সঙ্গীকে বিপদ আপদে পাশে পাবেন।

কুম্ভ:
সঙ্গীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। সুসম্পর্ক রেখে এগিয়ে চলুন। জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ আসতে পারে।

মীন:
মানসিক শান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্কের আরও উন্নতি হবে। আর্থিক দিক থেকেও আপনার উন্নতি হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
horoscope
Advertisement
Tags :
horoscope

নিয়মিত খবরে থাকতে ফলো করুন