দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh T

হাসিনাকে কংসের সঙ্গে তুলনা! বাংলাদেশে জন্মাষ্টমীর অনুষ্ঠানে নজিরবিহীন আক্রমণ তারেকের

বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পুরোহিত ও সেবাইতদের সম্মাননা ভাতা বিতরণ করেন।
Kishore Ghosh
06:04 PM Sep 03, 2026 IST
বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পুরোহিত ও সেবাইতদের সম্মাননা ভাতা বিতরণ করেন।
ফাইল চিত্র।

দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নজিরবিহীন আক্রমণ! ঢাকায় জন্মাষ্টমীর একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ে নাম না করে হাসিনাকে কংসের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপশি ওই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পুরোহিত ও সেবাইতদের সম্মাননা ভাতা বিতরণ করেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, “জন্মাষ্টমী উপলক্ষে আমি বাংলাদেশ ও বিশ্বজুড়ে সকল হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।” এরপরেই নাম না করে হাসিনাকে কটাক্ষ করেন তারেক। তাঁর দাবি, ‘কংসের মতো’ শাসক দেড় দশকেরও বেশি সময় ধরে জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্তরের মানুষ একত্রিত হয়ে এবং আত্মত্যাগের মাধ্যমে ‘কংসের মতো ফ্যাসিস্ট’দের পতন ঘটিয়েছে। তারেক আরও বলেন, “হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে, শ্রীকৃষ্ণ কংসকে পরাজিত করে অশুভ শক্তিকে নির্মূল করেন এবং ন্যায় প্রতিষ্ঠা করেন।” আরও বলেন, "বাংলাদেশ এখন আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। অর্থনীতির উন্নতি, সুষ্ঠু প্রশাসন এবং উন্নত আইনশৃঙ্খলার লক্ষ্যে এটাই হল দেশ পুনর্গঠনের সঠিক সময়।"

বাংলাদেশে সাম্প্রতিককালে সময়ে হিন্দু সম্প্রদায় তথা সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। ঠিক সেই সময় সম্প্রীতির বার্তা দিলেন তারেক রহমান। তিনি বলেন, "সংখ্যাগুরু এবং সংখ্যালঘু এভাবে নাগরিকদের দেখলে হবে না। আমরা যেন সকলকে বাংলাদেশী ভাবি।"

উল্লেখ্য, বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। এতে হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও সেবাইতরা অংশ নেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BangladeshSheikh HasinaTarique Rahman
Advertisement
Tags :
BangladeshSheikh HasinaTarique Rahman

নিয়মিত খবরে থাকতে ফলো করুন