shono
Advertisement

Breaking News

Bangladesh

জামাইবাবুর লালসার শিকার দিব্যাঙ্গ শ্যালিকা! বাংলাদেশে ধৃত মাদ্রাসার সুপার

ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
Published By: Biswadip DeyPosted: 08:45 PM Jul 02, 2026Updated: 08:45 PM Jul 02, 2026

বাংলাদেশে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসার সুপার। দেশের উত্তরের জেলা বগুড়ার নন্দীগ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

Advertisement

ঠিক কী অভিযোগ? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত বাকি বিল্লা গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। নির্যাতিতা তাঁর খুড়তুতো শ্যালিকা। তিনি বিশেষ ভাবে সক্ষম। প্রায়ই অভিযুক্ত তাঁদের বাড়িতে আসতেন। ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগ নিয়ে তিনি তাঁর শ্যালিকাকে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। দেখা যায় তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপরই নির্যাতিতার বাবা অভিযোগ দায়ের করেন। আদালতে মামলা রুজু হওয়ার পরই ১ জুলাই রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এদিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ শিশুটির মা ফোন করে অভিযোগ জানালে দ্রুত পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পাশাপাশি বৃহস্পতিবার পাবনা জেলার সাঁথিয়ায় ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছে এলাকা। অভিযুক্তদের বাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। যদিও অভিযুক্তরা পলাতক। নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement