shono
Advertisement
North Bengal Mdicael College

উত্তরবঙ্গ মেডিক্যালে দু'দিনে ১০ সদ্যোজাতর মৃত্যু! নিয়ম মেনে তৈরি তদন্ত কমিটি

উত্তরবঙ্গ মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, ১০টি শিশুর মধ্যে ৮টি শিশুকে উত্তরবঙ্গের অন্যান্য হাসপাতাল ও নার্সিংহোম থেকে রেফার করা হয়েছিল। বাকি দুই শিশু মেডিক্যাল কলেজেই জন্মায়।
Published By: Subhankar PatraPosted: 05:33 PM Aug 09, 2026Updated: 06:21 PM Aug 09, 2026

দু'দিনে ১০ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে! বুধবার থেকে একের পর শিশু মৃত্যুর অভিযোগ। তা নিয়ে শোরগোল হতেই, নিয়ম মেনে তৈরি করা হয়েছে তদন্ত কমিটি। প্রাথমিক রিপোর্ট এসেছে স্বাস্থ্য ভবনেও। সুপার কৌশিক শিশু মৃত্যুর কথা মেনে জানিয়েছেন, উত্তরবঙ্গজুড়ে বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম থেকে শিশুদের আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছিল। নিয়ম মেনে রেফার করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement

উত্তরবঙ্গ মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, ১০টি শিশুর মধ্যে ৮টি শিশুকে উত্তরবঙ্গের অন্যান্য হাসপাতাল ও নার্সিংহোম থেকে রেফার করা হয়েছিল। বাকি দুই শিশু মেডিক্যাল কলেজেই জন্মে ছিল। তাদের অধিকাংশেরই বয়স মাত্র কয়েকদিন।

হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ৮টি শিশুকেই মেডিক্যাল কলেজে আনা হয়েছিল আশঙ্কাজনক অবস্থা। রেফারের চিঠিতে নাকি লেখা ছিল ভেন্টিলেটর প্রয়োজন। কিন্তু কত বেড ফাঁকা রয়েছে তা না জেনেই বা রেফারের নিয়ম না মেনে রেফার করা হয়েছে। ওয়ার্ডে পৌঁছনোর আগেই কয়েকটি শিশু মারা যায় বলে অভিযোগ। গোটা ঘটনায় বেজায় ক্ষুব্ধ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এই নিয়ম মেনে তৈরি করা হয়েছে তদন্ত কমিটি। সব কিছু খতিয়ে দেখে রিপোর্ট করা হবে।

হাসপাতালের সুপার চিকিৎসক কৌশিক বলেন, "এই ঘটনায় আমাদের মেডিক্যাল কলেজের নাম বাদনাম হয়েছে। যে শিশুদের রেফার করা হয়, তাঁদের অবস্থা খারাপ ছিল। রেফার করার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তাছাড়া বেশ কিছুদিন হাসপাতাল ও নার্সিংহোমে রেখে তারপর রেফার করা হয়েছে। নিয়ম অনুযায়ী সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement