shono
Advertisement

বিবাহিত যুবকের সঙ্গে বিয়েতে না, নাবালিকার পরিবারকে খুন

নাবালিকা-সহ ৫ জনকেই মেরে পুঁতে দিল দুষ্কৃতীরা! The post বিবাহিত যুবকের সঙ্গে বিয়েতে না, নাবালিকার পরিবারকে খুন appeared first on Sangbad Pratidin.
Posted: 01:36 PM Apr 03, 2018Updated: 01:23 PM Jun 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহিত যুবকের সঙ্গে নাবালিকা মেয়ের বিয়ে দিতে রাজি হয়নি পরিবার। এই অপরাধে নাবালিকা-সহ গোটা পরিবারকেই কুপিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ, শুধু খুন করেই হাত গুটিয়ে বসে থাকেনি অভিযুক্ত। প্রমাণ লোপাটের জন্য দেহগুলিকে জঙ্গলে পুঁতে দেওয়া হয়। মার্চের ১৪ তারিখে নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এরপরেও কেউ কিছু জানতে পারেনি। মাটিতে পুঁতে রাখা দেহগুলিতে পচন ধরতেই গন্ধ ছড়াতে শুরু করে। এরপর গত ২৭ মার্চ খুনের ঘটনাটি সামনে আসে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সিংভূমের জঙ্গল এলাকায়।

Advertisement

[স্বাধীনতা সংগ্রামী কমলাদেবীর জন্মদিনে গুগলের ডুডল]

জানা গিয়েছে, সিরকা পরিবারের কর্তার নাম রাম সিং সিরকা। তাঁর স্ত্রীর নাম পানু কুই, বড় মেয়ে রম্ভা (১৭) ছোট মেয়ে সনিয়া (৮) ও ছেলে কান্দে (১২)। তাঁদের প্রত্যেককেই লোহার রড দিয়ে মারার পরও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বড় মেয়ে রম্ভাকেই বিয়ে করতে চেয়েছিল অভিযুক্ত। বিবাহিত ব্যক্তির সঙ্গে নাবালিকা মেয়ের বিয়ে দিতে রাজি হননি সিরকা দম্পতি। এরপরেই নৃশংস খুনের ছক কষা হয়। গত ১৪ তারিখে নজন একসঙ্গে রম্ভাদের বাড়িতে যায়। তখন বাড়ি ছিলেন না রাম সিং সিরকা। অভিযোগ, এই সুযোগে তাঁর ছেলে মেয়ে ও স্ত্রীকে মারধরের পর কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এরপর বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের এক জঙ্গলে দেহগুলিকে পুঁতে দওয়া হয়। এরপর রাম সিংকে ধরতে তাঁর বাড়িতেই লুকিয়ে বসে থাকে দুষ্কৃতীরা। তিনি বাড়ি ফিরতেই শুরু হয় আক্রমণ। একই পদ্ধতিতে খুনের পর দেহটিকে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরত্বের অন্য এক জঙ্গলে পুঁতে দেওয়া হয়।

এরপর থেকে সিরকা পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তবে তক্কে তক্কে ছিল পুলিশ। ২৭ মার্চ গন্ধের সূত্র ধরেই জঙ্গলে অভিযান চালায় কিরিবুরু থানার পুলিশ উদ্ধার হয় প্রায় পচে যাওয়া মা ও সন্তানদের দেহ। এরপর পার্শ্ববর্তী জঙ্গল থেকে উদ্ধার হয় রাম সিং সিরকার দেহ। উদ্ধারের পর দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই প্রসঙ্গে কিরিবুরু থানার পুলিশ আধিকারিক তৌকির আলম জানিয়েছেন, খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের চারজন আবার এলাকর প্রভাবশালী পরিবারের সদস্য। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা খুনের পরেই রাজ্য ছেড়ে পালিয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।

[‘ক্ষতিপূরণ বিস্কুট ভাগ করে দেওয়া নয়’, বেফাঁস মন্তব্য ভি কে সিংয়ের]

The post বিবাহিত যুবকের সঙ্গে বিয়েতে না, নাবালিকার পরিবারকে খুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার