shono
Advertisement

অ্যাপ বাইক চালকের ‘দাদাগিরি’, মারধরে রক্ত ঝরল যাত্রীর

অভিযোগ, যাত্রীর মাথায় ইটের আঘাত করা হয়।
Posted: 05:20 PM Sep 30, 2023Updated: 05:23 PM Sep 30, 2023

বিধান নস্কর: অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ উঠেছে বারবার। এবার রক্ত ঝরল যাত্রীর। অ্যাপ বাইক চালকের মারধরে রক্ত ঝরল যুবকের। মাথা ফেটে গিয়েছে তাঁর। মধ্যমগ্রাম থানার অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? নারায়ণপুরে সারদা পল্লির বাসিন্দা অভিজিৎ মাইতি জানান, গত বৃহস্পতিবার রাতে কর্মস্থলে যাওয়ার জন্য অ্যাপ বাইক বুক করেন। বুকিংয়ের পর নির্দিষ্ট ঠিকানায় বাইক চালক এসে পৌঁছন। অনলাইন বুকিং ক্যান্সেল করার দাবি জানান। চালকের প্রস্তাবে রাজি হননি যাত্রী। তিনি প্রয়োজনে বেশি টাকা দিয়ে গন্তব্যে পৌঁছতে চান বলেই জানান। তাতেই অ্যাপ বাইক চালকের সঙ্গে যাত্রীর বচসা বেঁধে যায়। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

[আরও পড়ুন: আট মাসের অন্তঃসত্ত্বা, জিমে কসরতে ব্যস্ত শুভশ্রী, ‘আপনি কি ঠিক করছেন?’ কটাক্ষ হবু মাকে]

এরপর অন্য অ্যাপ বাইক বুক করেন ওই যাত্রী। অন্য ব়্যাপিডো চড়ে বারাকপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। যাত্রীর পিছু নিয়ে ওই অ্যাপ বাইক চালক মধ্যমগ্রাম ব্রিজের কাছে পৌঁছয়। বাইক থামিয়ে র‍্যাপিডো চালক ও যাত্রীকে মারধর করে। মাথায় ইটের আঘাতও করে। মাথা ফেটে যায় যাত্রীর। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। মধমগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা! বিরাট কোহলির পরিবারে আসছে নতুন সদস্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার